,

অবশেষে জানা গেল জাহ্নবীর প্রেমিকের নাম!

news-image

অনলাইন ডেস্ক : প্রেম করছেন শ্রীদেবীকন্যা, বলিউডে কানাঘুষো শোনা যাচ্ছে বেশ কিছু দিন ধরেই। আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করলেও কপোত কে, তা এর মধ্যেই চিনে নিয়েছেন অনুরাগীরা। দীপাবলি উদযাপনের দিন পারিবারিক ছবির মধ্যেও নজর কাড়ল ওরহান আওত্রামানির সঙ্গে জাহ্নবীর ছবিটি।

পুলের ধারে বসেছিলেন দুজন। ওরহানের উরুতে হাত জাহ্নবীর। স্বচ্ছ সাদা শাড়ির সঙ্গে হীরার গয়নায় অভিনেত্রীকে দেখাচ্ছিল রাতপরীর মতো। পাশে বেগুনি কুর্তা, সাদা সিল্কের পাজামায় সপ্রতিভ ওরহান। ছবিতে দুজনের চোখের ভাষাই গভীর রসায়নের ইঙ্গিত দিচ্ছে। সেই দেখে দুইয়ে দুইয়ে চার করা শক্ত কিছু নয়।

দীপাবলীর আরো একগুচ্ছ ছবি পোস্ট করেছেন জাহ্নবী। উৎসবের মৌসুমে কাজিন সোনম কাপুর এবং প্রযোজক অমৃতপাল সিংয়ের বাড়ির পার্টিতে পরিবারের বাকি সদস্যদের সঙ্গেও জমিয়ে আড্ডা দিয়েছেন তিনি। যাদের সঙ্গে কাজের ব্যস্ততায় এমনি দিনে হয়তো দেখাই হয় না! সবচেয়ে বেশি ছবি দেখা গেল প্রাণের বন্ধু সারা আলি খানের সঙ্গেই। রোজ গোল্ড রঙের লেহেঙ্গায় সোনমের বাড়ির পার্টিতে জাহ্নবী যেন এক তারা! সব ছবিতেই তার উজ্জ্বল উপস্থিতি। সঙ্গে দেখা গেল বাবা বনি কাপুর থেকে শুরু করে বোন অংশুলা, চাচা অনিল কাপুর, ভাই অর্জুন কাপুর-সহ পরিবারের সবাইকেই। যদিও ওরহানের সঙ্গে অমৃতপালের পার্টির ছবি নিয়েই আলোচনা সবচেয়ে বেশি। অনুরাগীরা বলছেন, ‘দিব্যি মানিয়েছে’।

আবার নতুন ছবি ‘মিলি’র নায়িকা হিসাবেও ভালোবাসা পাচ্ছেন অভিনেত্রী। কেউ লিখেছেন, ‘মিলির দীপাবলি’। সূত্র : হিন্দুস্তান টাইমস

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির