,

মহাসড়কে মোটরসাইকেল বন্ধের সুপারিশ

news-image

নিজস্ব প্রতিবেদক : মহাসড়কে মোটরসাইকেল চলাচল বন্ধ চায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে সংসদীয় কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়।

বৈঠকে সড়ক-মহাসড়কের যানজট ও দুর্ঘটনারোধে কার্যকর ব্যবস্থা নিতে সড়ক পরিবহন আইন যথাযথভাবে বাস্তবায়ন এবং মোটরসাইকেল ও নসিমন-করিমন বন্ধের জন্য সুপারিশ করে কমিটি।

কমিটির সভাপতি রওশন আরা মান্নান বলেন, ‘বিআরটিএতে অনিবন্ধিত পাঠাও-উবারের মোটরসাইকেলগুলো রাজধানীতে ব্যাপক যানজটের সৃষ্টি করছে। কেউ একজন মোটরসাইকেল কিনে বা শ্বশুরবাড়ি থেকে পেয়ে ভাড়ায় যাত্রী পরিবহন করছে।’

‘আমরা পাঠাও-উবারের মধ্যে যেগুলো বিআরটিএর নিবন্ধিত নয়, সেই মোটরসাইকেলগুলো বন্ধ করতে বলেছি,’ বলেন তিনি।

বৈঠকে রাজধানীর যানজট নিরসনে অবৈধ রাইড শেয়ারিং বন্ধে চালকদের নির্ধারিত পোশাকের ব্যবস্থা চালু করার সুপারিশ করা হয়।

এছাড়া মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনা নিয়েও বৈঠকে আলোচনা হয়।

এদিকে বৈঠকে বিশেষ কিছু ঠিকাদারি প্রতিষ্ঠানের বারবার কাজ পাওয়া বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। আকাশপথের যাত্রীদের যাতায়াতে হয়রানিরোধে মন্ত্রণালয়কে ঢাকা বিমানবন্দর সড়ক যানজটমুক্ত অথবা ডাইভারশন রাস্তার ব্যবস্থা রাখতে, মহাসড়কের পাশে অবস্থিত স্কুল ও কলেজের সামনে জেব্রা ক্রসিং এবং সিগন্যালের ব্যবস্থা চালু করতে সুপারিশ করে সংসদীয় কমিটি।

কমিটির সভাপতি রওশন আরা মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, এনামুল হক, রেজওয়ান আহাম্মদ তৌফিক, মো. ছলিম উদ্দীন তরফদার, সৈয়দ আবু হোসেন, রাবেয়া আলীম এবং মেরিনা জাহান উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯