,

আবারও নির্মাতা আনিসুর রহমান মিলন

news-image

বিনোদন প্রতিবেদক : জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন। অভিনয়ের পাশাপাশি মাঝে মধ্যে নির্মাতার হিসেবেও পাওয়া যায় তাকে। তারই ধারাবাহিকতায় এবার নতুন আরও একটি নাটক নির্মাণ করেছেন এই অভিনেতা। নাম ‘এই তুমি সেই তুমি’।

নির্মাণের পাশাপাশি এর রচনাও করেছেন মিলন। আর নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান, শাহনাজ মায়া, মাহমুদুল ইসলাম মিঠু, অবিদ রেহান, শারমিন সুলতানা শর্মীসহ অনেকে।

আনিসুর রহমান মিলন বলেন, ‘নাটকের গল্প থ্রিলার ও রোমান্টিক। গল্পে একটি প্রেমের গল্প বলতে চেয়েছি। মানুষ সবচেয়ে বড়। আর ভালেবাসা তৈরি হয় মানুষে-মানুষে। ধর্ম, বর্ণ, গোত্র দিয়ে ভালোবাসা হয় না। ভালোবাসাকে বড় রাখার জন্য গল্পে দুটি মানুষকে আলাদা করতে হয়েছে। গল্পে চমক আছে। আশা করি, দর্শকদের ভালো লাগবে।’

তিনি জানান, আগামীকাল শুক্রবার রাত সাড়ে ১০টায় ‘এই তুমি সেই তুমি’ প্রচার হবে মাছরাঙা টেলিভিশনে।

 

এ জাতীয় আরও খবর

ইউপি নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত নয়

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি