,

চিত্রনায়িকা মাহি এবার রাজনীতিতে

news-image

বিনোদন প্রতিবেদক : ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি এবার রাজনৈতিক একটি সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছেন। আর এ খবর জানিয়েছেন মাহি নিজেই। গতকাল বুধবার রাতে এই নায়িকা ফেসবুকে দুটি কাগজের ছবি পোস্ট করেন। যেটা মূলত বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের অফিসিয়াল প্যাড।

সেখানে একটিতে বলা আছে, সংগঠনটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে আগামী দুই বছরের জন্য নায়িকাকে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যটি বলছে, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের রাজশাহী বিভাগের আহ্বায়ক হিসেবেও আগামী দুই বছর দায়িত্ব পালন করবেন তিনি।

সংস্কৃতির সঙ্গে যুক্ত হলেও আদতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট একটি রাজনৈতিক সংগঠন। পদ পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন মাহি। তার ভাষ্য ‘আলহামদুলিল্লাহ।’

এদিকে আজ বৃহস্পতিবার মাহির জন্মদিন। এ উপলক্ষে শুধু রাজনৈতিক পদই নয়, স্বামী রকিব সরকারের পক্ষ থেকে বিশাল সারপ্রাইজও পেয়েছেন তিনি। জন্মদিনের প্রথম প্রহরে স্বামীর পক্ষ থেকে ছিল জমকালো বার্থডে পার্টি। এছাড়া বিশেষ উপহার হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুখচ্ছবির একটি ভাস্কর্য প্রিয়তমাকে উপহার দিয়েছেন তিনি। যা পেয়ে আপ্লুত নায়িকা।

উল্লেখ্য, ১৯৯৩ সালে এদিনে রাজশাহীতে জন্ম মাহিয়া মাহির। তার আসল নাম শারমিন আক্তার নিপা। ২০১২ সালে ‘ভালোবাসার রঙ’ সিনেমার মধ্য দিয়ে সিনেমার ভূবনে তার আত্মপ্রকাশ। এরপর তাকে একাধিক সফল সিনেমায় দেখা গেছে এই চিত্রনায়িকাকে। সর্বশেষ গত ৭ অক্টোবর তার অভিনীত ‘যাও পাখি বলো তারে’ সিনেমাটি মুক্তি পেয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ইউপি নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত নয়

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি