,

ক্লাসরুমে যাচ্ছে ‘দামাল’ টিম

news-image

বিনোদন প্রতিবেদক : ফেসবুককেন্দ্রিক এসএসসি-২০০১ ব্যাচের জনপ্রিয় গ্রুপ ক্লাসরুম। আগামীকাল শুক্রবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় এর তৃতীয় বর্ষপূর্তি অনুষ্ঠিত হবে। একই দিন দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে রায়হান রাফির ‘দামাল’ সিনেমাটি। আর তারা ক্লাসরুমের আমন্ত্রণে পুরো টিম নিয়ে হাজির হবেন বর্ষপূর্তির অনুষ্ঠানে। বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমার পরিচালক রায়হান রাফি।

এদিন ‘দামাল’ টিমের সঙ্গে ক্লাসরুম মাতবেন সংগীতশিল্পী তাহসান, ঐশী ও রাফায়েলের গানে। আর ‘দামাল’র পক্ষ থেকে থাকবেন নির্মাতা রায়হান রাফি, অভিনেতা সিয়াম আহমেদ, শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম, সুমিত, সুমিরাসহ অনেকেই।

জানা গেছে, দিনভরব্যাপী এই আনন্দ আয়োজনে থাকছে ব্যাচমেটদের অংশগ্রহণে কালচারাল প্রোগ্রাম, ব্যান্ড সংজ্ঞা (রাফায়েল মুরসালীন) এর পার্ফমেন্স, লটারি প্রাইজ ডিস্ট্রিবিউশন, লেজার শো, ডিজে শো। ইমতু রাতিশের সঞ্চলনায় চমক হিসেবে থাকছে সংগীতশিল্পী তাহসান ও ঐশীর অংশগ্রহণ।

তাহসান বলেন, ‘দেখা হবে আগামীকাল, প্রিয় সব গান নিয়ে। আশা করছি, অনুষ্ঠানটি সবার ভালো লাগবে।’

ঐশী বলেন, ‘আমি বরাবরই এমন ধরনের আয়োজন পছন্দ করি। যেখানে গানের সঙ্গে প্রিয় বন্ধুদের আড্ডা-দারুণ বিষয়! সেদিন দেখা হবে ক্লাসরুমের বন্ধুদের সঙ্গে। সবাই রেডি তো?’

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯