,

প্রশাসনে বড় ধরনের রদবদল

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রশাসনে বড় ধরনের রদবদল করেছে সরকার। এক জ্যেষ্ঠ সচিব এবং দুই সচিবকে বদলি করেছে সরকার। এছাড়া এক সচিবকে জ্যেষ্ঠ সচিব পদে এবং তিন অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে।

আজ বৃহস্পতিবার এ সংক্রান্ত চারটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপন থেকে জানা যায়, শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানাকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণাললের সচিব করা হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকারকে শিল্প মন্ত্রণালয়ের সচিব পদে বদলি করা হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের সচিব মো. মেজবাহ উদ্দিন চৌধুরীকে পদোন্নতি দিয়ে জ্যেষ্ঠ সচিব করা হয়েছে। তিনি এ মন্ত্রণালয়েই দায়িত্ব পালন করবেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. আমিনুল ইসলাম খানকে জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব পদে বদলি করা হয়েছে।

অন্যদিকে, পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব থেকে সচিব হয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনর প্রধান নির্বাহী কর্মকর্তা (ফরিদ আহাম্মদ। তাকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে। অতিরিক্ত সচিব থেকে সচিব হয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান মো. আনিছুর রহমান। তিনি এ মন্ত্রণালয়েই দায়িত্ব পালন করবেন। এ ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সংযুক্ত অতিরিক্ত সচিব মো. জাহাঙ্গীর আলমকে সচিব পদে পদোন্নতি দিয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ইউপি নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত নয়

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি