,

গির্জার নান এবং পাদ্রীরাও পর্ন দেখে: পোপ ফ্রান্সিস

news-image

অনলাইন ডেস্ক : খ্রিস্টানদের গির্জার নান বা সন্নাসীনি এবং পাদ্রী বা ধর্মযাজকরাও পর্ন ছবি দেখেন বলে অভিযোগ করেছেন পোপ ফ্রান্সিস। একইসঙ্গে অনলাইনে পর্নোগ্রাফি দেখার ঝুঁকি সম্পর্কে ধর্মযাজক ও নানদের সতর্কও করেছেন তিনি। পোপ বলেছেন, এটি (পর্নোগ্রাফি) ‘যাজকদের হৃদয়কে দুর্বল করে’।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, ৮৬ বছর বয়সী পোপ ভ্যাটিকানে এক অধিবেশনে কীভাবে ডিজিটাল এবং সোশ্যাল মিডিয়ার সর্বোত্তম ব্যবহার করা উচিত সে সম্পর্কে একটি প্রশ্নের জবাব দেওয়ার সময় এই মন্তব্য করেন।

পোপ ফ্রান্সিস বলেন, পর্নোগ্রাফি ‘একটি পাপ যা অনেক লোকের মধ্যেই আছে… এমনকি ধর্মযাজক এবং নানদেরও।’ ধর্মযাজক ও সেমিনারিয়ানদের তিনি বলেন, ‘সেখান থেকেই মনে শয়তান প্রবেশ করে।’

কীভাবে সোশ্যাল মিডিয়া এবং ডিজিটাল দুনিয়ায় বিচরণ করা যায় সে সম্পর্কে পোপ বলেন, ডিজিটাল এবং সোশ্যাল মিডিয়ার অপশনগুলো ব্যবহার করা উচিত তবে এতে বেশি সময় নষ্ট করা উচিত নয়।

পোপ ফ্রান্সিস বলেন, ‘যিশু প্রতিদিন পরিশুদ্ধ হৃদয়ের কথাই গ্রহণ করেন, ওই পর্নোগ্রাফির তথ্য নয়। পরিশুদ্ধ হৃদয় কখনও এই পর্নোগ্রাফি বা অশ্লীল তথ্য পেতে পারে না।’

ধর্মযাজক ও নানদের ওই গ্রুপটিকে পোপ পরামর্শ দেন, ‘আপনার ফোন থেকে এটি (পর্নোগ্রাফি) মুছে ফেলুন, যাতে আপনার হাতে সেগুলোর দেখার মতো প্রলোভন না থাকে।’

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির