,

বিশ্ব অর্থনীতিকে স্বাভাবিক অবস্থায় আনুন

news-image

আ হ ম মুস্তফা কামাল, অর্থমন্ত্রী
মানবতার স্বার্থে বিশ্ব অর্থনীতিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার তাগিদ দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। গতকাল বুধবার এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের (এআইআইবি) বোর্ড অব গভর্নরসের বার্ষিক সভায় এই আহ্বান জানান তিনি। ‘সংকট-প্রবণ বিশ্বে

অবকাঠামোতে অর্থায়ন’ ইস্যুকে গুরুত্ব দিয়ে অনুষ্ঠিত হয়েছে এই সভা। এতে অর্থমন্ত্রী বলেন, উন্নত থেকে উন্নয়নশীল সব দেশই এই মুহূর্তে বিশাল চ্যালেঞ্জের মুখোমুখি। এর বেশিরভাগই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ইত্যাদির কারণে উদ্ভূত।

বাংলাদেশকে দেওয়া সাম্প্রতিক বাজেট সহায়তা এবং ভ্যাকসিন সহায়তার বিষয়টি উল্লেখ করে এআইআইবিকে ধন্যবাদ জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বে বাংলাদেশ সরকার দক্ষতার সঙ্গে করোনা মহামারী মোকাবিলা করেছে। বিগত অর্থবছরে ৭ দশমিক ২৫ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির মাধ্যমে অর্থনীতি পূর্বের ধারাবাহিকতায় ফিরে আসছে। বর্তমানের চলমান চ্যালেঞ্জগুলোকে আমলে নিয়েই বাংলাদেশ তার উন্নয়নের পথে রয়েছে। ২০২৬ সালে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল এবং ২০৩১ সালের মধ্যে একটি উচ্চ-মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে একটি উন্নত দেশে পরিণত হওয়ার লক্ষ্য অর্জনে বাংলাদেশের আর্থ-সামাজিক এবং ভৌত অবকাঠামোতে বিনিয়োগের জন্য এআইআইবিসহ সব উন্নয়ন সহযোগীর সমর্থন প্রয়োজন।

সভায় আরও বক্তব্য রাখেন- চীনের গভর্নর কুন লিউ, ঘানার গভর্নর কেন ওফোরি-আত্তা, ভারতের গভর্নর নির্মলা সীতারমন, পাকিস্তানের গভর্নর সরদার আয়াজ সাদিক, সিঙ্গাপুরের গভর্নর ইন্দ্রাণী রাজা, উজবেকিস্তানের গভর্নর জামশিদ খোদজায়েভ, আজারবাইজানের অস্থায়ী বিকল্প গভর্নর সামাদ বশিরলি, জার্মানির অস্থায়ী বিকল্প গভর্নর রুডিগার ফন ক্লিস্ট, নিউজিল্যান্ডের অস্থায়ী বিকল্প গভর্নর নাটালি লাবুসচেন এবং স্পেনের অস্থায়ী বিকল্প গভর্নর লিওনার্দো রদ্রিগেজ গার্সিয়া।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড