,

ডা. জাহাঙ্গীর কবিরের ২ প্রতিষ্ঠানকে জরিমানা

news-image

নিজস্ব প্রতিবেদক : আলোচিত ও সমালোচিত চিকিৎসক জাহাঙ্গীর কবিরের দুই প্রতিষ্ঠানকে সাড়ে চার লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। প্রতিষ্ঠান দুটিকে অনুমোদনহীন ওষুধ বিক্রির অপরাধে এ জরিমানা করেছে। জরিমানার শিকার প্রতিষ্ঠান দুটি হলো ওষুধ বিক্রির ই-কমার্স সাইট আল্টিমেট অর্গানিক লাইফ এবং আমদানিকারক প্রতিষ্ঠান ইন-মোশন ট্রেডিং ইন্টারন্যাশনাল।

আজ বুধবার দুপুরে রাজধানীর আফতাবনগরে জাহাঙ্গীর কবিরের চেম্বারে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানের নেতৃত্ব দেন অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের প্রধান ও সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল।

আব্দুল জব্বার মন্ডল বলেন, ‘বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে আফতাবনগর হেলথ রেভ্যুলেশন নামের প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করি। সেটা ডা. জাহাঙ্গীর কবিরের বলে জেনেছি। অভিযানকালে অনুমোদনহীন ওষুধ বিক্রির অপরাধে আল্টিমেট অর্গানিক লাইফকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া অবৈধভাবে ওষুধ আমদানি করে সরবরাহ ও বাজারজাত করার অপরাধে ইন-মোশন ট্রেডিং ইন্টারন্যাশনালকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।’

গত ৩ বছর ধরে প্রচলিত ধারার চিকিৎসার তুলনায় একটু আলাদা ধরনের চিকিৎসার পরামর্শ দিয়ে আলোচিত হন জাহাঙ্গীর কবির। তার ইউটিউব চ্যানেলে যেসব ভিডিও আপলোড করা হয়েছে, সেখানে ওষুধ ছাড়াই ডায়াবেটিস নিয়ন্ত্রণ, ওজন কমানো, জীবনধারা পরিবর্তন, সেক্স হরমোন বাড়ানোর উপায় ইত্যাদি পরামর্শ দেওয়া হয়ে থাকে।

এর আগে চিকিৎসক ফেসবুক ও ইউটিউবে বিকল্প বা ব্যতিক্রমী চিকিৎসার পরামর্শ দিয়ে ডাক্তারদের রোষানলে পড়েছিলেন জাহাঙ্গীর কবির। জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিজ (এফডিএসআর) ‘অবৈজ্ঞানিক, অসত্য ও সম্মানহানির’ বক্তব্য দেওয়ার অভিযোগ তুলে নোটিশ পাঠিয়েছিল। শুধু তাই নয়, তারা এই চিকিৎসকের বিরুদ্ধে বাংলাদেশে মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলেও অভিযোগ করেন।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড