,

ভোগান্তি কমাতে বিএসএমএমইউতে স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট অনলাইনে

news-image

নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট এখন থেকে অনলাইনে দেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ। ফলে রোগীদের কষ্ট করে রিপোর্ট সংগ্রহ করতে আসা লাগবে না।

আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের বায়ো কেমেস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিভাগে এ অনলাইন সেবা শুরু হয়েছে। এ সেবার উদ্বোধন করেন বিএসএমএমইউ উপাচার্য মো. শারফুদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে উপাচার্য বলেন, দুই থেকে আড়াই হাজার রোগী রক্ত পরীক্ষা জন্য এ বিশ্ববিদ্যালয়ে আসেন। পরীক্ষার পর রিপোর্ট নিতে আসতে ভোগান্তিতে পড়তে হয়। এ ভোগান্তি দূর করার জন্য অনলাইনে রক্ত পরীক্ষার রিপোর্ট দেওয়া হচ্ছে। এটি ডিজিটাল বাংলাদেশ গড়ার যে উদ্যোগ, তারই খণ্ড খণ্ড অংশ।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বলা হয়, পর্যায়ক্রমে সব ডিপার্টমেন্টে স্বাস্থ্য পরীক্ষার জন্য ডিজিটাল ব্যবস্থা চালু হবে। শুধু বায়ো কেমেস্ট্রি বিভাগে ডিজিটাল পদ্ধতিতে রিপোর্ট প্রদান করার কারণে দৈনিক ১৪ লাখ টাকা সাশ্রয় হবে রোগীদের। এ ছাড়া রোগীদের সময় বাঁচবে আর রিপোর্ট নিতে আসার জন্য কষ্টও দূর হবে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির