,

বৃষ্টিতে কপাল পুড়ল ইংল্যান্ডের, আইরিশদের প্রথম জয়

news-image

স্পোর্টস ডেস্ক : বৃষ্টিতে এবার কপাল পুড়ল ইংল্যান্ডের। আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমে ডার্কওয়ার্থ-লুইস মেথডে ৫ রানে হেরে গেল ইংলিশরা। এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে বৃষ্টির কারণে ম্যাচ জিততে পারেনি দক্ষিণ আফ্রিকা। সেই ম্যাচটি অবশ্য পরিত্যক্ত হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করেছিল প্রোটিয়ারা।

ইংল্যান্ড ইনিংসে ১৫তম ওভার করতে আসেন আইরিশ স্পিনার গ্যারেথ ডেলানি। তার প্রথম বলে ছক্কা হাঁকান মঈন আলী, দ্বিতীয় বলে দুই রান, আর তৃতী বলে চার। তবে এরপরেই বৃষ্টি হানা দেয়। এ সময় ইংল্যান্ডের দলীয় সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ১০৫।

কিন্তু ডার্কওয়ার্থ-লুইস মেথডে সমীকরণ দাঁড়ায় বৃষ্টি যদিও খেলার সময় শেষ করে দেয় তবে ৫ রানে পিছিয়ে থাকবে ইংলিশরা। অর্থ্যাৎ ইংল্যান্ড সে সময় ১১০ রান করলে জয় পেত। তবে বৃষ্টি আর না থামায় হারের কষ্ট নিয়ে মাঠ ছাড়তে হয় ইংল্যান্ডকে। আর নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে হারের স্বস্তির জয় পেল আইরিশরা।

টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ বুধবার সুপার টুয়েলভের গ্রুপ ওয়ানের ম্যাচে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে ইংল্যান্ড ও আয়ারল্যান্ড। যেখানে প্রথমে ব্যাট করা আইরিশরা অধিনায়ক অ্যান্ডি বালর্বিনের হাফসেঞ্চুরিতে ১৯.২ ওভারে ১৫৭ রানের অলআউট হয়েছে। জবাবে ১৪.৩ ওভারে ৫ উইকেট হারিয়ে ১০৫ রান করতে পারে ইংলিশরা। এরপরই বৃষ্টি হানা দিয়ে ম্যাচ শেষ করে দেয়।

১৫৮ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা অবশ্য ভালো হয়নি ইংল্যান্ডের। দলীয় ১৪ রানেই তারা দুই ওপেনার জস বাটলার ও অ্যালেক্স হেলসকে হারায়। আইরিশদের বোলিং তোপে বেন স্টোকসও দ্রুত বিদায় নেন। একপ্রান্তে আগলে রেখে ব্যাটিং করতে থাকেন ডেভিড মালান। তবে ধীর ব্যাটিং করা এই ব্যাটারও টিকতে পারেলেন না। ৩৭ বলে ২টি চারে ৩৫ রান করে ব্যারি ম্যাকার্থির বলে বিদায় নেন।

এরপর হ্যারি ব্রুক ও মঈন আলী চেষ্টা চালিয়ে যান। ব্রুক অবশ্য ২১ বলে ১৮ করে জর্জ ডকরেলের বলে আউট হন। তবে মঈন আলী এসে ঝড় তোলেন ১২ বলে ৩টি চার ও একটি ছক্কায় ২৪ করেন। কিন্তু বৃষ্টি কাছেই হার মেনে যায় ইংলিশরা।

আইরিশ বোলারদের মধ্যে ২টি উইকেট পান জস লিটল।

ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে ২১ রান তোলেন দুই ওপেনার বালর্বিন ও পল স্টার্লিং। তবে মার্ক উডের বলে স্টার্লিং ১৪ রানে মাঠ ছাড়েন। কিন্তু দ্বিতীয় উইকেট জুটিতে লোরকান টাকারের সঙ্গে ৫৭ বলে ৮২ রানের জুটি গড়ে দলের বড় সংগ্রহের ইঙ্গিত দেন বালর্বিন।

কিন্তু লোরকান (৩৪) রান আউট হলে সেই স্বপ্ন ভেস্তে যায়। এরপর ঘুরে দাঁড়ায় ইংলিশ বোলাররাও। নিয়মিত বিরতিতে তারা আইরিশদের উইকেট তুলে নেয়। বার্লর্বিন ৪৭ বলে ৫টি চার ও ২টি ছক্কায় ৬২ করে লিভিংস্টোনের বলে বিদায় নেন। পরে দলের হয়ে কেউই আর সেভাবে দাঁড়াতে পারেননি। ফলে ১৫৭ রানে অল আউট হয় দলটি।

ইংলিশ বোলারদের মধ্যে ৩টি করে উইকেট পান মার্ক উড ও লিভিংস্টোন। দুটি উইকেট পান স্যাম কারান।

ম্যাচ সেরা হন আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ডি বালর্বিন।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না