,

প্রকাশ্যে সিয়াম-পরীর রোমান্স

news-image

বিনোদন প্রতিবেদক : হালের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনির জন্মদিন ছিল গতকাল সোমবার। আর এদিন উপহার স্বরূপ ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমার পক্ষ থেকে প্রদর্শন করা হয় ‘তুই কি আমায় ভালোবাসিস’ গানের ভিডিওচিত্র। নির্মাতা রায়হান জুয়েলের পরিচালনায় সিনেমার এই গানের কণ্ঠ দিয়েছেন ইমরান। আর সেখানে ভালোবাসার রসায়নে মজেছেন সিয়াম আহমেদ ও পরীমনি।

আজ মঙ্গলবার বিকালে অন্তর্জালে গানটি উন্মুক্ত করা হয়। যদিও গানটি গতকালই প্রকাশের কথা ছিল। কিন্তু ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে সেই পরিকল্পনা থেকে সরে আসেন সিনেমার নির্মাতা রায়হান জুয়েল। তার সঙ্গে একমত পোষণ করে গান-সিনেমার অভিনয়শিল্পীরাও।

‘তুই কি আমায় ভালোবাসিস’ গানের কথা লিখেছেন শরীফ আল দীন। সুর করেছেন নাজির মাহমুদ আর সংগীতে ছিলেন মুস্তাফিজুর রহমান চৌধুরী ইমন। গানের দৃশ্যে সুন্দরবনের বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতে, খুনসুটি করতে দেখা গেছে সিয়াম ও পরীকে।

এদিকে, সরকারি অনুদানে নির্মিত হয়েছে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমা। এর গল্প নেওয়া হয়েছে ড. মুহাম্মদ জাফর ইকবালের শিশুতোষ উপন্যাস থেকে। সিনেমায় সিয়াম-পরীর পাশাপাশি আরও অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু, আজাদ আবুল কালাম, কচি খন্দকার, আশিষ খন্দকার, আবু হুরায়রা তানভীরসহ অনেকে। আগামী ২০ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির