,

বৃষ্টির শঙ্কা নিয়েই সিডনি পৌঁছেছে টাইগাররা

news-image

ক্রীড়া ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সুপার টুয়েলভের দ্বিতীয় ম্যাচ খেলতে মিরাজ-মোস্তাফিজরা এখন সিডনিতে। ছবিঃ মোশারফ হোসেন, সিডনি থেকে।

অস্ট্রেলিয়া বিশ্বকাপে বৃষ্টিই যেন প্রধান প্রতিপক্ষ হয়ে উঠছে এককেটি দলের কাছে। হোবার্টে জিম্বাবুয়ের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার নিশ্চিত জয় কেড়ে নিয়েছে বৃষ্টি। একই মাঠে বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচেও বৃষ্টি একাধিকবার আঘাত হেনেছে। এবার টাইগারদের মিশন প্রোটিয়া। সিডনিতে অনুষ্ঠিত হবে সেই ম্যাচ। তবে সেখানেও চোখ রাঙাচ্ছে বৃষ্টি।

বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলেছে নেদারল্যান্ডসের বিপক্ষে। হোবার্টের বেলেরিভ ওভালে ওই ম্যাচেও হানা দিয়েছিল বৃষ্টি। তবে ভাগ্য ভালো বলতে হয়, মাঝে কতকটা সময় খেলা বন্ধ থাকলেও ওভার কাটতে হয়নি। ভালোভাবেই শেষ করা গেছে ম্যাচটি। সাকিবরা প্রথম ম্যাচে জিতেছে ৯ রানে।

দারুণ এক জয়ের পর ফুরফুরে মেজাজেই আছে টাইগাররা। সাকিব আল হাসানের দল এরই মধ্যে হোবার্ট থেকে সিডনিতে পৌঁছে গেছে। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পরের ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। ম্যাচটি মাঠে গড়াবে ২৭ অক্টোবর।

শঙ্কার বিষয় হলো, বৃহস্পতিবারের এই ম্যাচটিতে রয়েছে বৃষ্টির শঙ্কা। আবহাওয়ার পূর্বাভাস বলছে, ৭০ ভাগ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার ম্যাচের দিন।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯