,

সব ছেড়ে সাবার সাথেই হৃত্বিক

news-image

অনলাইন ডেস্ক : হৃত্বিক রোশন যে নতুন সম্পর্কে রয়েছেন, সে খবর নতুন নয়। গত বছর ডিসেম্বর থেকেই অভিনেত্রী সাবা আজাদের সঙ্গে তার সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়। অবশ্য করণ জোহরের ৫০তম জন্মদিনে দুজনে একসঙ্গে রেড কার্পেটে হেঁটে এই খবর পাকা করেন। সম্প্রতি আলি ফজল ও রিচা চাড্ডার বিয়ের রিশেপশনেও তাদের একসঙ্গে দেখা যায়। এর পর থেকে দুজনকে নিয়েই বলিউডে জোর আলোচনা।

এ বছর হৃত্বিক কিভাবে দীপাবলি উদযাপন করেন, সেদিকে চোখ ছিল অনুরাগীদের।

বিবাহবিচ্ছেদর হলেও প্রাক্তন স্ত্রী সুজান খানের সঙ্গে হৃত্বিকের সম্পর্ক এখনো মধুর। সন্তানদের সঙ্গে মাঝেমধ্যেই দুজন বেরিয়ে পড়েন। কিন্তু এ বছর দীপাবলিতে সুজান নন, বান্ধবী সাবার সঙ্গেই কাটালেন নায়ক।

প্রথম দীপাবলি বলে কথা। তাই হৃতিকের সঙ্গে তোলা সেলফি সোশাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করতে বেশি সময় নেননি সাবা। ইনস্টাগ্রামের স্টোরিতে ছবি পোস্ট করে অনুরাগীদের উদ্দেশে সাবা ‘শুভ দীপাবলি’ লিখেছেন। ছবিতে দেখা যাচ্ছে দুজনেই সাদা পোশাকে সেজেছিলেন।

অন্যদিকে সুজান এখন আর্সালান গোনির সঙ্গে সম্পর্কে রয়েছেন। সম্প্রতি একটি দীপবলি পার্টিতে সবার সামনে একে অপরের গালে চুম্বন আঁকেন তারা! স্বাভাবিক ভাবেই সেই ভিডিও ছড়াতে বেশি সময় লাগেনি। উল্লখ্য, ২০১৪ সালে হৃত্বিক-সুজানের বিবাহবিচ্ছেদ হয়।

হৃতিকের সাম্প্রতিক ছবি ‘বিক্রম বেদা’। ছবিটি নিয়ে সমালোচক মহলে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও হৃত্বিক কিন্তু দমে যাননি। দীপিকা পাড়ুকোনের সঙ্গে জুটি বেঁধে এর পর তিনি ‘ফাইটার’ ছবিতে আসছেন। সূত্র : টাইমস অব ইন্ডিয়া

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির