,

ঘূর্ণিঝড় সিত্রাংয়ে ট্রলার ডুবে একজনের মৃত্যু

news-image

পটুয়াখালী প্রতিনিধি : ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে পটুয়াখালীতে ইটবোঝাই ট্রলার ডুবে নুর ইসলাম মোল্লা (৪০) নামের একজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে দশটায় খেয়াঘাট এলাকায় লোহালিয়া নদী থেকে ভাসমান মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। এর আগে গতকাল সোমবার রাত নয়টায় লোহালিয়া নদীতে ট্রলার ডুবে নিখোঁজ হন নুর ইসলাম।

নুর ইসলাম পটুয়াখালী সদর উপজেলার লোহালীয়া ইউনিয়নের নাজিরপুর গ্রামের বাসিন্দা। পটুয়াখালী সদর থানার উপপরিদর্শক (এসআই) বিপুল হাওলাদার বলেন, ওই ট্রলারটি পটুয়াখালী থেকে ইট নিয়ে মুরাদিয়া যাচ্ছিল। প্রত্যাপপুর এলাকায় পৌঁছালে ট্রলারটি ঝড়ের কবলে পড়ে। পরে খেয়াঘাট এলাকায় ট্রলারটি নোঙ্গর করেন তারা। গতকাল রাত নয়টায় নদীর ঢেউয়ের তোরে ট্রলারটি ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা অন্যরা সাঁতরে তীরে উঠলেও নিখোঁজ হন নুর ইসলাম। সকালে ফায়ার সার্ভিস গিয়ে নদী থেকে তার লাশ উদ্ধার করে।

পটুয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম সরকার বলেন, ‘খবর পেয়ে সকালে আমাদের ডুবুরি ঘটনাস্থলে যায়। পরে সকাল ১০ টায় লোহালিয়া নদী থেকে লাশ উদ্ধার করে।’

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, নদী থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির