,

স্ত্রীর সামনে স্বামীকে কুপিয়ে হত্যা

news-image

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর পলাশে অনিল পাল (৪৫) নামে এক ব্যক্তিকে তার স্ত্রীর সামনে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী গীতা পাল। গতকাল সোমবার রাতে পলাশ উপজেলার পারুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ইউপি) সদস্য কিরণ প্রদান বলেন, ‘গতকাল রাত ৩টার দিকে অনিল পালের বাড়িতে কয়েকজন লোক ঢুকে তাকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। এতে তার স্ত্রী গীতা বাঁধা দিতে গেলে তাকেও আহত করে দুর্বৃত্তরা। পরবর্তীতে গীতার চিৎকারে আশপাশের মানুষ এসে পুলিশে খবর দেয়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়।’

পলাশ থানার ভারপ্রাপ্ত কমর্কতা (ওসি) মো. ইলিয়াস জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে বলে জানান তিনি।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির