,

ভারত-পাকিস্তানের ম্যাচ দেখে হার্ট অ্যাটাকে মৃত্যু

news-image

স্পোর্টস ডেস্ক : রুদ্ধশ্বাস ভারত-পাকিস্তান ম্যাচটি মেলবোর্নের মাঠেই ৯০ হাজারের ওপর দর্শক দেখেছে। এছাড়া বিশ্বব্যাপী প্রায় কোটি মানুষ খেলাটি উপভোগ করে। যেখানে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভারত। তবে এ ম্যাচ দেখতে গিয়ে এক দর্শকের মৃত্যু হয়েছে। এমন খবর প্রকাশ করেছে গালফ নিউজ।

ভারতের আসাম রাজ্যের সেই দর্শকজ কার্ডিয়াক অ্যারেস্টে মৃত্যুবরণ করেন। স্থানীয় সংবাদমাধ্যম থেকে জানা যায়, ৩৪ বছর বয়সী বিটু গোগোই নামের সেই দর্শক সিভাসাগার জেলার বাসিন্দা।

গত রোববার ম্যাচ চলাকালীন গোগোই তার বন্ধুদের সঙ্গে একটি মুভি থিয়েটারে খেলাটি দেখতে যান। তবে চরম উত্তেজনার ম্যাচটি দেখতে গিয়ে হার্ট অ্যাটাক হয় তার। সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

আশেপাশের সবাই গোগোইকে ধরে অ্যাম্বুলেন্সে করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাটি নিয়ে ইতোমধ্যে তদন্তে নেমেছে সিভাগাসার পুলিশ।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির