,

৬ মাসের বেশি বাইরে থাকলেই ভিসা বাতিল

news-image

কুয়েত প্রতিনিধি : ৬ মাসের বেশি সময় কুয়েতের বাইরে থাকা প্রবাসীদের ভিসা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে বলে ঘোষণা দিয়েছে দেশটির সরকার। দৈনিক আরব টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আবাসিক বিষয়ক বিভাগ জানায়, কুয়েতের সরকারি সেক্টর ভিসা, অংশীদার ভিসা, ফ্যামিলি ভিসা, স্টুডেন্ট ভিসা ও স্পন্সরশিপ ভিসায় আসা প্রবাসীদের ভিসা বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী গত আগস্ট থেকে ২০২৩ সালের জানুযারি পর্যন্ত যে প্রবাসীরা কুয়েতের বাইরে অবস্থান করবেন, তাদের ভিসা বাতিল হবে।

এর আগে কুয়েতে বসবাসরত প্রাইভেট ভিসা পাওয়া প্রবাসীদের বিষয়ে এ সিদ্ধান্ত জারি করেছিল দেশটির সরকার। চলতি বছরের মে থেকে এ গণনা শুরু হয়েছিল। ওই নাগরিকদের ভিসা প্রক্রিয়া ঠিক রাখার জন্য অবশ্যই চলতি মাসের ৩১ তারিখের মধ্যে কুয়েত প্রবেশ করতে হবে।

উল্লেখ্য, কুয়েত সরকার করোনা মহামারিতে বেশ কয়েকটি দেশের নাগরিকদের দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিল। এ সময় প্রবাসীরা অনলাইনে ইকামা নবায়ন করে ২ বছরেরও বেশি সময় কুয়েতের বাইরে থাকার সুযোগ পেয়েছিল।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির