,

ভোলায় ৩ জন নিহত, অসংখ্য বাড়িঘর বিধ্বস্ত

news-image

হোসাইন সাদী, ভোলা : ঘূর্ণিঝড় সিত্রাং-এর আঘাতে ভোলা সদর, চরফ্যাশন ও দৌলতখান উপজেলায় গাছ ও ঘর চাপা পড়ে ৩ জন নিহত হয়েছেন।

এ ছাড়া ঝড়ের আঘাতে উপকূলীয় এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া গেছে। বিধ্বস্ত হয়েছে অসংখ্য বাড়িঘর। বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে পড়েছে। জোয়ারের পানিতে নিম্নাঞ্চল ৩/৪ ফুট পানিতে প্লাবিত হয়েছে।

নিহতরা হলেন- ভোলা সদর উপজেলার মফিজুল হক, চরফ্যাশন উপজেলার মনিরুল ইসলাম এবং দৌলতখান উপজেলার খাদিজা বেগম।

জেলা কন্ট্রোল রুম সূত্র জানায়, গত রাতে ৭৪৬টি আশ্রয় কেন্দ্রে ৭৪ হাজার ৪৮২ জন মানুষ আশ্রয় নিয়েছে। এ ছাড়া বেড়িবাঁধ, মুজিব কিল্লা ও আশ্রয় কেন্দ্রে ২২ হাজার ৩৫১টি গবাদিপশু আশ্রয় নিয়েছে।

তবে ক্ষয়ক্ষতির সঠিক তথ্য এখনো নিশ্চিত করে জানাতে পারেনি কন্ট্রোল রুম।

ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের মফিজুল ইসলাম (৬০) নামে এক বৃদ্ধ ঘরের নিচে চাপা পড়ে নিহত হয়েছেন, চরফ্যাশনের হাজারিগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান বাজার এলাকায় মনিরুল ইসলাম (৩০) স্বর্ণকার নামে এক ব্যক্তি গাছ চাপা পড়ে নিহত হয়েছেন। অপরদিকে দৌলতখান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ঘরের উপর গাছ পড়ে খাদিজা বেগম নামে (৮০) বছরের এক বৃদ্ধা মারা গেছেন।

এদিকে ঝড় বৃষ্টি থাকলেও এখনো বিচ্ছিন্ন চরাঞ্চলে কয়েক লক্ষ লোক পানিবন্দী রয়েছে।

জেলা ব্যাপী মোবাইল নেটওয়ার্ক বিপর্যয় সৃষ্টি হয়েছে। বৈদ্যুতিক খুঁটি উপরে পড়ায় অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

তবে জেলার সকল রুটে নৌযান চলাচল স্বাভাবিক হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড