,

মিয়ানমারে কনসার্টে বিমান হামলা, নিহত কমপক্ষে ৬০

news-image

অনলাইন ডেস্ক : মিয়ানমারের কাচিন বিচ্ছিন্নতাবাদীদের একটি কনসার্টে বিমান হামলা চালিয়েছে সামরিক জান্তা। কাচিন বিচ্ছিন্নতাবাদীরা দাবি করেছে, এ হামলায় সামরিক ও বেসামরিক নাগরিকসহ ৬০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে কনসার্টে অংশ নেওয়া কয়েকজন গায়ক ও গায়িকারাও রয়েছেন।

দেশটির দক্ষিণাঞ্চল কাচিনে রোববার কাচিন বিচ্ছিন্নতাবাদীরা একটি বাৎসরিক অনুষ্ঠানের আয়োজন করে। সেখানেই বিমান হামলা চালানোর অভিযোগ ওঠেছে সামরিক জান্তার বিরুদ্ধে।

২০২১ সালের ফেব্রুয়ারিতে অং সান সুচিকে ক্ষমতাচ্যুত করে সামরিক জান্তা। বলা হচ্ছে, ওই সময়ের পর একদিনে বিমান হামলায় মিয়ানমারে সবচেয়ে বেশি মানুষ নিহত হওয়ার ঘটনা এটি।

এদিকে তিনদিন পর দক্ষিণ এশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা ইন্দোনেশিয়ায় একটি বৈঠকে যুক্ত হবেন। সেখানে মিয়ানমারের সামরিক জান্তার সহিংসতার বিষয়টি নিয়ে আলোচনা করবেন। এর আগেই এমন ভয়াবহ বিমান হামলার ঘটনা ঘটল।

কাচিন বিচ্ছিন্নতাবাদী কর্ণেল নাও বু সংবাদ সংস্থা এএফপিকে সোমবার বলেছেন, কাচিনদের অনুষ্ঠানে মিয়ানমার বিমানবাহিনীর দুটি যুদ্ধবিমান আঘাত করে।

তিনি বলেন, বেসামরিক ও কাচিন সদস্যসহ ৫০ জন নিহত হয়েছেন এবং ৭০ জন আহত হয়েছেন।

তবে কাচিন বিচ্ছিন্নতাবাদী আর্মির একজন মুখপাত্র সংবাদ সংস্থা এপিকে ফোনে জানিয়েছেন, এ হামলায় ৬০ জনেরও বেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০০ জন। কাচিন স্বাধীনতা অর্গনাইজেশনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তিন দিনের এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, যার মধ্যে ছিল কনসার্টও।

যেখানে অনুষ্ঠান হচ্ছিল সেখানে কাচিন বিচ্ছিন্নতাবাদীদের একটি ঘাঁটিও ছিল।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না