,

বৃষ্টিতে পরিত্যক্ত জিম্বাবুয়ে-দক্ষিণ আফ্রিকা ম্যাচ

news-image

স্পোর্টস ডেস্ক : চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো বৃষ্টি বাগড়ায় পরিত্যক্ত হল জিম্বাবুয়ে-দক্ষিণ আফ্রিকা ম্যাচ। বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে এই ম্যাচ শুরু করা যায়নি। কয়েক দফায় ওভার কমিয়ে ম্যাচ নেমে আসে ৯ ওভারে।

টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ৯ ওভারে ৫ উইকেট হারিয়ে জিম্বাবুয়ের সংগ্রহ ৭৯ রান। ৮০ রানের জবাবে খেলতে নেমে শুরু থেকেই বৃষ্টির মধ্যেই ঝড় তোলেন কুইন্টন ডি’কক। প্রথম ওভারে তোলেন ২২ রান। এরপর আবার বৃষ্টি নামলে লক্ষ্য ৭ ওভারে নির্ধারিত হয় ৬৪ রান।

এরপর তান্ডবলীলা চালিয়ে যান ডি কক। মাত্র ৩ ওভারেই দলের ৫০ রান পূর্ণ করেন দুই প্রোটিয়া ওপেনার। দলীয় ৫১ রানের মধ্যে ডি কক একাই করেন ১৮ বলে ৪৭ রান। অন্য ওপেনার টেম্বা বাভুমা করেন ২ বলে ২ রান। এরপর বৃষ্টিতে আবারও খেলা বন্ধ হয়ে যায়। বৃষ্টি না থামায় পরে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। ফলে নিশ্চিত হারের মুখে দাঁড়িয়ে ১ পয়েন্ট পেলো জিম্বাবুয়ে। অন্যদিকে ২ পয়েন্ট হারিয়ে ১ পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে প্রোটিয়াদের।

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে শুরুটা তত ভালো হয়নি জিম্বাবুয়ের। ৬ রানে ক্রেইগ আরভিন, ১২ রানে রেজিস চাকাবা ও সিকান্দার রাজা ও ১৯ রানে শন উইলিয়ামস আউট হন। সেখান থেকে দলের হাল ধরেন ওয়েসলি মাধেভেরে ও মিল্টন শুম্বা। পঞ্চম উইকেটে তারা দুজন ৩৩ বলে ৫৫ রানের জুটি গড়েন। তাতে জিম্বাবুয়ে পায় ৭৯ রানের সংগ্রহ। মাধভেরে ১৮ বলে ৪টি চার ও ১ ছক্কায় ৩৫ রানে অপরাজিত থাকেন। আর শুম্বা ২০ বলে ২ চারে ১৮ রান করে শেষ বলে আউট হন।

বল হাতে দক্ষিণ আফ্রিকার লুঙ্গি এনগিদি ২ ওভারে ২০ রান দিয়ে ২টি উইকেট নেন। ১টি করে উইকেট নেন পার্নেল ও নরকিয়া।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯