,

আন্তর্জাতিক সিনেমায় শ্রুতি হাসান

news-image

বিনোদন ডেস্ক : চলতি বছরে পর্দায় দেখা যায়নি অভিনেত্রী শ্রুতি হাসানকে। করোনার কারণে দীর্ঘ সময় বেকার বসে ছিলেন। তবে পরিস্থিতি স্বাভাবিক হতেই কাজে ব্যস্ত হয়ে পড়েছেন তেলেগু, হিন্দি ও তামিল ছবির জনপ্রিয় এ অভিনেত্রী।

এবার আন্তর্জাতিক সিনেমাতে দেখা যাবে তাকে। সিনেমার নাম ‘দি আই’। সাইকোলজিক্যাল থ্রিলার ঘরাণার এ ছবিটি পরিচালনা করবেন ডাফেন শোমন। ছবিতে শ্রুতির বিপরীতে রয়েছেন স্কটিশ অভিনেতা মার্ক রাওলে। এর আগে ‘দ্য লাস্ট কিংডম’ ওয়েব সিরিজে অভিনয় করে নজরে আসেন মার্ক।

খবরটি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেন শ্রুতি। তিনি লেখেন, ‘‘এ রকম একটা ভাল টিমের সঙ্গে এই ছবিটার অংশ হতে পেরে ভাল লাগছে। আমি গল্প বলতে সবচেয়ে বেশি পছন্দ করি। আর এই রকম একটা গল্পের অংশ হতে পেরে আমি আরও খুশি।’’

ছবির গল্প ১৯৮০ এর দশকের প্রেক্ষাপটে সাজানো হয়েছে। এক বিধবা মহিলা তার মৃত স্বামীকে ফিরে পেতে চায়। ক্রমেই তার এক অন্ধকার জগতে প্রবেশ। আগামী মাসে গ্রিসের এথেন্স শহরে শুরু হবে এই ছবির শুটিং।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯