,

বেতাগীতে আতঙ্কে উপকূলের মানুষ

news-image

বেতাগী (বরগুনা) প্রতিনিধি : ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বরগুনার বেতাগী উপজেলায় জনজীবন স্থবির হয়ে পড়েছে। গতকাল রোববার বিকেল থেকে বৃষ্টির সঙ্গে দমকা বাতাস বইছে। মানুষকে নিরাপদ আশ্রয়কেন্দ্র যাওয়ার জন্য মাইকিং করা হচ্ছে। আতঙ্কিত হয়ে পড়েছেন এই অঞ্চলের মানুষ।

এদিকে, বিষখালী নদীতে বেড়েছে জোয়ারের পানি। এতে নদীর তীরবর্তী বেতাগী উপজেলার কালিকাবাড়ি, উত্তর বেতাগী, ঝোপখালী, মোকামিয়াসহ একাধিক বেড়িবাঁধ ঝুঁকির মুখে রয়েছে।

আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে উপকূলীয় জেলা পটুয়াখালী ও বরগুনাকে ৭ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সিত্রাংয়ের প্রভাব মোকাবিলায় সব সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে এ উপজেলার ৬৪টি আশ্রয়কেন্দ্র ও ১৭৯টি শিক্ষাপ্রতিষ্ঠান প্রস্তুত করতে নির্দেশ দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুহৃদ সালেহীন বলেন, ঘূর্ণিঝড় মোকাবিলায় উপজেলা প্রশাসনের সব ধরনের প্রস্তুতি রয়েছে। মানুষকে নিরাপদ আশ্রয় কেন্দ্র যাওয়া নির্দেশ দেওয়া হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে শুকনো খাবার।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির