,

‘ব্যাচেলর পয়েন্ট’র নির্মাতা অমি এবার ওয়েব দুনিয়ায়

news-image

বিনোদন প্রতিবেদক : ব্যাচেলর পয়েন্ট’খ্যাত নির্মাতা কাজল আরেফিন অমি। ভিন্নমাত্রার কাজ দিয়ে ইতিমধ্যেই তিনি দর্শকদের হৃদয় জয় করে নিয়েছেন। এবার এই নির্মাতার অভিষেক হচ্ছে ওয়েব দুনিয়ায়। প্রথমবারের মতো ওয়েব সিরিজ নির্মাণ করতে যাচ্ছেন অমি। নাম ‘হোটেল রিল্যাক্স’। এটি প্রযোজনা করবে বঙ্গ।

গতকাল রোববার বিকেলে এ নিয়ে বঙ্গ’র সঙ্গে চুক্তিও স্বাক্ষর করেন অমি। এ সময় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন চিফ অব কন্টেন্ট মুশফিকুর রহমান। সিরিজটি হবে ছয় পর্বের।

অমি বলেন, ‘বর্তমানে নির্মিত বেশিরভাগ ওয়েব সিরিজই থ্রিলারধর্মী। দর্শকরা থ্রিলার গল্প দেখে দেখে অভ্যস্ত। আমি সেই দর্শকদের ভরপুর বিনোদন দিতে চাই। সেই ভাবনা থেকেই কাজটি করছি। আর দর্শকরা যেহেতু এটি টাকা দিয়ে দেখবে, তাই এটি যাতে বিফলে না যায় সেটা মাথায় রেখেই আমরা কাজটি করব। আশা করি, সবার ভালো লাগবে।’

‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত এই নির্মাতা জানান, ওয়েব সিরিজটিতে কারা অভিনয় করবেন তা এখনও চূড়ান্ত হয়নি। তবে ব্যাচেলর পয়েন্টের কয়েকজন থাকবেন। গত দুমাস ধরে তিনি এর গল্প নিয়ে কাজ করছেন। আর আগামী নভেম্বরে শুরু হবে এর শুটিং।

জানা গেছে, আগামী বছর ফেব্রুয়ারি বা মার্চে বঙ্গের ওটিটি প্ল্যাটফর্ম থেকে ‘হোটেল রিল্যাক্স’ সিরিজটি ‍মুক্তি পাবে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯