,

১৫ বছর পর জিতে যা বললেন সাকিব

news-image

স্পোর্টস ডেস্ক : চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ আগেই মূল (সুপার টুয়েলভ) পর্বে জায়গা করে নিয়েছিল বাংলাদেশ। তবে সাম্প্রতিক সময়ে এই ফরম্যাটে টাইগারদের পারফরম্যান্স ভালো যাচ্ছিল না। কিন্তু সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে ৯ রানে হারিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ।

টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে ১৫ বছর পর প্রথম জয় পেল বাংলাদেশ। ২০০৭ সালে প্রথম আসরে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল লাল-সবুজের দল। তবে এরপর শুধুই হারের হতাশা ছিল। অবশেষে এই জয়ের পর অধিনায়ক সাকিব আল হাসান জানিয়েছে, এই জয় অনেক গুরুত্বপূর্ণ।

ম্যাচ শেষে সাকিব বলেন, ‘এটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ জয় ছিল। যদিও আমরা ১০ রান পিছিয়ে ছিলাম, তবে পেসারদের বোলিং ছিল অসাধারণ। আমরা এখন সব সংস্করণেই পেস বোলিংয়ের গুরুত্ব বুঝতে পারছি।’

তিনি আরও বলেন, ‘আমরা নতুন প্রতিভাবান বোলার হিসেবে হাসানকে খুঁজে পেয়েছি। তাসকিনও কয়েক বছর ধরে উন্নতি করে যাচ্ছে। তবে আমাদের ফিল্ডিংয়ে আরও উন্নতি করা দরকার। বিশেষ করে তরুণরা। তারা যদি আরও ৫-১০ রান বাঁচাতে পারত, তা অনেক বড় অবদান হিসেবে বিবেচিত হতো। ’

আগামী ২৭ অক্টোবর সিডনি ক্রিকেট গ্রাউন্ডে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির