,

সিত্রাংয়ের প্রভাবে যতদিন বৃষ্টি থাকবে

news-image

নিজস্ব প্রতিবেদক : বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ এর প্রভাবে রোববার মধ্যরাত থেকে রাজধানী ঢাকাসহ সারা দেশে হালকা থেকে মাঝারির বৃষ্টিপাত শুরু হয়েছে। ফলে আজ সোমবার সকালে অফিসগামী মানুষ চরম ভোগান্তির শিকার হন।

এদিকে ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ দ্রুত গতিতে উপকূলের দিকে ধেয়ে আসছে। তাই মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৭ নম্বর বিপৎসংকেত এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৬ নম্বর বিপৎসংকেত দেখাতে বলা হয়েছে। ঘূর্ণিঝড়টি সকালে কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৫৩৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। আগামীকাল মঙ্গলবার ভোরে ঘূর্ণিঝড়টি বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে।

রাজধানীতে আজ সারা দিনই বৃষ্টি হবে বলছে আবহাওয়া অধিদপ্তর। ঢাকার পার্শ্ববর্তী এলাকাগুলোতেও বৃষ্টি হবে। বৃষ্টি আগামীকাল মঙ্গলবারও হতে পারে। পরশু বুধবার বৃষ্টি কিছুটা কমে আসবে।

আজ সকাল আটটায় দেওয়া আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘূর্ণিঝড়টি বাংলাদেশের পায়রা বন্দর থেকে ৪৯৫ কিলোমিটার দূরে আছে। এটি বাংলাদেশের উপকূলের দিকেই ধেয়ে আসছে। এর প্রভাবে উপকূলের বিভিন্ন জেলায় প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়া শুরু হয়েছে।

আবহাওয়াবিদ মো. আবদুল মান্নান বলেন, আজ সারা দেশেই বৃষ্টি হবে। বৃষ্টি হবে কালও। বুধবার বৃষ্টির রেশ কিছুটা কমে আসবে। কিছু কিছু জায়গা বৃষ্টিহীনও থাকতে পারে সেদিন।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, ঘূর্ণিঝড়টির অগ্রবর্তী অংশ, অমাবস্যা তিথি ও বায়ুচাপ পার্থক্যের আধিক্যের প্রভাবে উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম ও কক্সবাজার এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৫ থেকে ৮ ফুটের বেশি উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯