,

সোমবার থেকে ৫৫ টাকা কেজিতে চিনি বিক্রি করবে টিসিবি

news-image

নিজস্ব প্রতিবেদক : ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) সাশ্রয়ী মূল্যে চিনি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। রোববার রাতে টিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সোমবার রাজধানীর গুরুত্বপূর্ণ ও জনবহুল স্থানে ৫৫ টাকা কেজি দরে চিনি বিক্রি করবে।

সোমবার বেলা ১টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাশ্রয়ী মূল্যে চিনি বিক্রি চলবে।

টিসিবি পরিবার কার্ডধারীদের বাইরে সাধারণ মানুষ ৫৫ টাকা দরে টিসিবির এই চিনি কিনতে পারবেন। একজন ক্রেতা এক কেজির বেশি চিনি কিনতে পারবেন না।

তবে সোমবার কোন কোন এলাকায় টিসিবির চিনি বিক্রি হবে তা সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়নি।

বাংলাদেশ ব্যাংক রোববার জানিয়েছে, চলতি বছর দেশে পর্যাপ্ত পরিমাণ চিনি আমদানি হয়েছে। নতুন করে আরো চিনি আমদানি হচ্ছে। চিনির বাজার স্থিতিশীল রাখতে বাজার তদারকির পরামর্শ দিয়েছে সংস্থাটি।

চলতি মাসের প্রথম দিকে সরকার খোলা চিনির দাম নির্ধারণ করে দেয় প্রতি কেজি ৯০ টাকা। তবে এই দাম কার্যকর হয়নি। গত সপ্তাহের শুরুতেও চিনির দাম কেজিপ্রতি ৯৫ টাকার একটু ওপরে ছিল। গত বৃহস্পতিবার খোলা চিনির দাম ১০০ টাকার ওপরে উঠেছিল।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির