,

মঞ্চে পাশাপাশি বসেও কথা বললেন না শামীম ওসমান ও আইভী

news-image

নারায়ণগঞ্জ প্রতিনিধি : জেলা আওয়ামী লীগের সম্মেলনের মঞ্চে পাশাপাশি চেয়ারে বসেও কথা বলেননি নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) শামীম ওসমান ও সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।

আজ রোববার বেলা ৩টার দিকে মঞ্চে আসেন মেয়র আইভী। বেলা সোয়া ৩টায় সম্মেলন উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এমপি শামীম ওসমানসহ অনেকে।

পরে অতিথিদের নিয়ে মঞ্চে যান শামীম ওসমান। অতিথিরা আসনে বসার পর নিজের জন্য নির্ধারিত চেয়ারে বসেন শামীম ওসমান। তার পাশের আসনেই ছিলেন মেয়র সেলিনা হায়াৎ আইভী।

দুজন পাশাপাশি বসলেও একে অপরের সঙ্গে কোনো কথা বলেননি। পরে সেখানে আসেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের এমপি, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির