,

ভারত ছেড়ে পালাতে চেয়েছিলেন জ্যাকলিন!

news-image

বিনোদন ডেস্ক : ২০০ কোটি টাকা প্রতারণা মামলায় জেলবন্দি প্রতারক সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে নাম জড়াবে ভাবতেই পারেননি বলিউডের শ্রীলংকান সুন্দরী জ্যাকলিন ফার্নান্ডেজ। এই মামলার তদন্ত চলাকালীন দেশ ছেড়ে পালাতে চেয়েছিলেন তিনি। গতকাল শনিবার দিল্লির আদালতকে এমন তথ্য জানিয়ে জ্যাকলিনের সাধারণ জামিন আবেদনের বিরোধিতা করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট- ইডি।

আদালতে জামিন আবেদনের শুনানি চলাকালীন ইডি অভিযোগ জানায়, জ্যাকলিন তার মোবাইল ফোন থেকে সমস্ত তথ্য মুছে দিয়ে তদন্তকারীদের বিভ্রান্ত করেছেন। তদন্তে সহযোগিতা করছেন না তিনি, এমন অভিযোগও ওঠে।

তারপরই ইডির তরফে বলা হয়, অভিনেত্রী দেশ ছেড়ে চলে যেতে চেয়েছিলেন এর মাঝেই। কিন্তু ‘লুক আউট’ নোটিশ জারি থাকায় সম্ভব হয়নি।

ভারতের সংবাদমাধ্যম জিনিউজ জানিয়েছে, আদালতে এই সংক্রান্ত যাবতীয় নথি পেশ করেছে ইডি। এরপর আদালতের সিদ্ধান্তে অন্তর্বর্তী সুরক্ষার মেয়াদ বাড়ানো হয়েছে জ্যাকলিনের। জানা গেছে, আগামী ১০ নভেম্বর মামলার পরবর্তী শুনানি হবে।

গত ১৭ সেপ্টেম্বর অন্তর্বর্তী জামিনে ছাড়া পেয়েছিলেন জ্যাকলিন। আগস্ট মাসে সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে তছরুপ মামলায় নাম জড়ানোর পর ইডি তলব করেছিল তাকে।

শুধু তা-ই নয়, প্রতারক সুকেশের সঙ্গে সম্পর্কিত আরও অনেককেই থানায় হাজিরা দিতে ডেকেছিল দিল্লির আর্থিক অপরাধ দমন শাখা। সেখানে দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর তদন্ত এগিয়ে নিয়ে চলেছে ইডি। তার মধ্যেই ৩৭ বছর বয়সী জ্যাকলিনের অন্তর্বর্তী জামিনের আবেদন মঞ্জুর হয়।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯