,

জনসমাগম দেখতে আ. লীগের সমাবেশে বিএনপিকে কাদেরের আমন্ত্রণ

news-image

নিজস্ব প্রতিবেদক : জনসমাগম কাকে বলে দেখতে বিএনপি নেতাদের আওয়ামী লীগের একটা জেলা সমাবেশে আমন্ত্রণ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘সমাবেশে জনসমাগম দেখে মনকলা খাচ্ছে বিএনপি।’

আজ রোববার বেলা ১১টার দিকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মেট্রোরেল-১ (এমআরটি লাইন-১)-এর নির্মাণকাজ তদারকির জন্য পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সই অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

কাদের বলেন, ‘কয়েক হাজার লোক হলেই বলা হয় লাখ লাখ। চট্টগ্রামে লাখের কাছাকাছি হলেও ময়মনসিংহ ও খুলনাতে এতো লোক হয়নি। মরা গাঙে কিছুটা ঢেউ দেখে মনকলা খাচ্ছে বিএনপি।’

তিনি বলেন, ‘কেউ যদি বলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কােথায়? ২০০৮ সাল থেকে তারা কি জবাব দেবে। তিনি তো পালিয়ে আছেন। সৎ সাহস তো হলো না একবারও আসতে। খরা- মরা গাঙ্গে জোয়ার প্রাপ্তি অথচ আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তো একদিনও এলো না।’

সেতুমন্ত্রী বলেন, ‘এখন শুধু আওয়াজ দিচ্ছে, কর্মীদের বলছে এয়ারপোর্টে যাওয়ার জন্য প্রস্তুত হতে। কী জন্য, খোমিনির মতো নিয়ে আসবে, ইমাম খোমিনি, মন কলা, মনে মনে মন কলা খাও।’

তিনি আরও বলেন, ‘ইলেকশনে আসেন, আমরা প্রস্তুত আছি। জনগণ যদি আপনাদের চায়, আপনারা ক্ষমতায় যান। জনগণ না চাইলে আমরা নিরাপদ প্রস্থান করব। সিদ্ধান্ত নেবে জনগণ।’

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড