,

মেন্ডিসের ব্যাটে সহজ জয় শ্রীলঙ্কার

news-image

স্পোর্টস ডেস্ক : দাপটের সাথে সুপার টুয়েলভে উঠে প্রথম ম্যাচেই ধাক্কা খেল আয়ারল্যান্ড। বিশ্বকাপের মূল মিশনে পা রেখে শুরুটা ভালো করতে পারেনি অ্যান্ড্রু ব্যালবার্নির দল, প্রথম ইনিংস শেষে শ্রীলঙ্কাকে ১২৯ রানের লক্ষ্য দেয় তারা। সহজ লক্ষ্য তাড়ায় ৫ ওভার হাতে রেখেই ম্যাচ জিতেছে দাসুন শানাকার দল।

হোবার্টের বেলেরিভ ওভালে রোববার আয়ারল্যান্ডকে ৯ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। আয়ারল্যান্ড বোলারদের এদিন কচুকাটা করেছেন লঙ্কান কুশল মেন্ডিস। ৪৩ বলে অপরাজিত ৬৮ রানের ম্যাচজয়ী ইনিংস খেলে জিতেছেন ম্যাচসেরার পুরষ্কার।

টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটাই ভালো হয়নি আয়ারল্যান্ডের। দলীয় ২ রানে অধিনায়ক ব্যালবার্নিকে হারায় দলটি। হাত খুলে খেলতে পারেননি ৩ নম্বরে নামা লরকান টাকার। ১১ বলে ১০ রান করে ফিরেছেন থিকশানার বলে বোল্ড হয়ে।

২৫ বলে ৩৪ রান করে ধনঞ্জয়ার বলে আউট হন স্টার্লিং। দুর্দান্ত ফর্মে থাকা কার্টিস ক্যাম্ফারও ৪ বল খেলেই সাজঘরে ফিরলে চাপে পড়ে আয়ারল্যান্ড। জর্জ ডকরেলকে সঙ্গে নিয়ে চাপ কিছুটা কমানোর চেষ্টা করেন হ্যারি টেক্টর। ১৪ রান করে ডকরেল ফিরলে ভাঙে সে জুটিও।

ব্যাট হাতে খুব মুন্সিয়ানা দেখিইয়েও ৫ রানের জন্য অর্ধশতক পাননি টেক্টর। ১৮ তম ওভারে আউট হয়েছেন বিনুরা ফার্নান্দোর বলে। এরপর আর কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি। দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার লক্ষ্য ১২৯ রান।

লঙ্কানদের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন মহিশ থিকশানা ও হাসারাঙ্গা ডি সিলভা। একটি করে উইকেট পেয়েছেন ধনঞ্জয়া, বিনুরা, লাহিরু কুমারা, চামিকা করুনারত্নে।

জবাবে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আগ্রাসী ক্রিকেট খেলেছে শ্রীলঙ্কা। ওপেনিং জুটিতে ধনঞ্জয়া ও কুশল মিলে যোগ করেন ৬৩ রান। ৩১ রান করা ধনঞ্জয়াকে ফিরিয়ে আইরিশদের হয়ে একমাত্র উইকেটটি নেন গ্যারেথ ডিলানি।

তবে উইকেট পড়লেও রানের গতি একটুও কমেনি লঙ্কাদের। চারিথ আশালঙ্কা ও কুশলের ঝড়ো ব্যাটিংয়ে ৩০ বল আগেই লক্ষ্যে পৌঁছে যায় দাসুন শানাকার দল। ২২বলে ৩১ র করে ওপোড়াজীট ছিলেন আশালঙ্কা।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড