,

টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ ভারতের

news-image

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে টস জিতলো ভারত। টস জিতে পাকিস্তানকে ব্যাট করার আমন্ত্রণ জানান ভারত অধিনায়ক রোহিত শর্মা।

বৃষ্টির জন্য মেলবোর্নে ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজন নিয়ে সংশয় দেখা দিয়েছিল। তবে আশার খবর এই যে, বৃষ্টি হচ্ছে না সেখানে। বরং রোদের দেখা মিলেছে। ম্যাচ যথা সময়ে শুরু হবে।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত মোট ১১ বার মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। তাতে ভারতের ৮ জয়ের বিপরীতে পাকিস্তান জিতেছে মোটে ৩টি ম্যাচ। এছাড়া বিশ্বকাপের মঞ্চে ভারতের বিপক্ষে পাকিস্তানের দুর্ভাগ্য তো আছেই। গত ট-টোয়েন্টি বিশ্বকাপের আগে বিশ্ব আসরে কখনোই ভারতে বিপক্ষে জিততে পারেনি পাকিস্তান।

ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, দীনেশ কার্তিক (উইকেটকিপার), অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, মোহম্মদ শামি, ভুবনেশ্বর কুমার ও অর্শদীপ সিং।

পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, আসিফ আলি, হায়দার আলি, হারিস রউফ, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি, শান মাসুদ।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির