,

তিনি তো পোশাক পরেন না! ‘খলনায়ক’ রিমেক হলে কিছুতেই রণবীর নন

news-image

অনলাইন ডেস্ক : নগ্ন ফটোশুট-কাণ্ডে রণবীর সিং-এর নাম থিতিয়ে এসেছিল। ফের আগুন উসকে দিলেন সঞ্জয় দত্ত। সাফ বললেন, ‘খলনায়ক’ (১৯৯৩) রিমেক হলে আর যাকেই নায়ক নির্বাচন করুন, রণবীর সিংকে করবেন না। কিন্তু কেন? সেখানেই মজার ছলে কিঞ্চিৎ উষ্মা প্রকাশ করে ফেললেন বর্ষীয়ান অভিনেতা।

কমেডি কোর্টরুম শো ‘কেস তো বনতা হ্যায়’-তে সঞ্জয়কে অভিনেতা বরুণ শর্মা প্রশ্ন করেন, ‘খলনায়ক’ আবার তৈরি হলে তার চরিত্রে কোন নায়ককে তিনি বাছবেন? বিকল্প হিসাবে রণবীর সিং, রণবীর কাপুর ও ভিকি কৌশলের কথা বলেন বরুণ। উত্তরে সঞ্জয় বলেন, ‘রণবীর সিং একেবারেই নন। আমি শুনেছি, ইদানীং তিনি জামাকাপড় পরা ছেড়ে দিয়েছেন।’ বোঝাই যাচ্ছে, সঞ্জয়ের ইঙ্গিত রণবীরের নগ্ন ফটোশুটের দিকেই ছিল।

মাস চারেক আগে রণবীরের নিরাবরণ ছবি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তুমুল আলোড়ন হয়। ‘শালীনতার সীমা লঙ্ঘনে’র প্রশ্ন তুলে মুম্বfইয়ের শহরতলির এক স্বেচ্ছাসেবী সংস্থা তার বিরুদ্ধে অভিযোগও দায়ের করে। নারীদের অনুভূতি এবং মূল্যবোধে আঘাত করার জন্য তার বিরুদ্ধে থানায় জমা পড়ে একাধিক অভিযোগ। আবার বিদ্যা বালান, রাখি সাওয়ান্ত, উরফি জাভেদের মতো বহু তারকা রণবীরের পক্ষেই কথা বলেন। পুলিশেও হাজিরা দিতে গিয়েছিলেন অভিনেতা সম্প্রতি। তার বয়ান রেকর্ড করা হয়। যদিও ‘কলঙ্ক’ রটে গিয়েছে ততদিনে। রণবীর সিং বলতেই মানুষের মনে জেগে উঠছে ফটোশুট প্রসঙ্গ। তারই প্রমাণ দিলেন সঞ্জয়ও।

কিছুদিন আগেই রণবীর জানান, তার ধারণা ছিল না যে এই ফটোশুট তার জীবনে এত সমস্যা তৈরি করবে। আরো জানান, ছবিগুলো তিনি আপলোড করেননি। তা হলে ছবিগুলো সোশাল মিডিয়ায় ছড়াল কিভাবে, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।

অন্যদিকে ‘খলনায়ক’ রিমেকও হচ্ছে না। নেহাতই কথার কথা হিসেবে প্রশ্ন তোলেন বরুণ। এই মুহূর্তে সঞ্জয়ের হাতে রয়েছে নতুন কাজ। ধ্রুব সরজার পরবর্তী কন্নড় ছবি ‘কেডি-দ্য ডেভিল’ ছবিতে অভিনয় করবেন সঞ্জয়। রণবীর কাপুর এবং বাণী কাপুর অভিনীত ‘শমশেরা’ ছবিতে শেষ দেখা গিয়েছিল তাকে। তার আগে ‘কেজিএফ : চ্যাপ্টার টু’-তে সাফল্যের স্বাদ পান বর্ষীয়ান তারকা। সূত্র : হিন্দুস্তান টাইমস

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯