,

খুলনায় মোবাইল ইন্টারনেটে ধীরগতি, কারণ জানেন না মন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : খুলনা মেট্রোপলিটন এলাকায় আজ শনিবার দুপুর থেকে মোবাইল ইন্টারনেটে ধীরগতির কথা জানিয়েছেন গ্রাহকরা। তবে ব্রডব্যান্ড ইন্টারনেটে কোনো সমস্যা ছিল না।

স্থানীয় পত্রিকা ‘দৈনিক লোকসমাজ’ এর সাংবাদিক এহতেশামুল হক শাওন বলেন, ইন্টারনেটে ধীরগতির কারণে তিনি বিএনপির সমাবেশের ছবি অফিসে পাঠাতে পারেননি।

সাতক্ষীরার শ্যামনগর থেকে বিএনপির সমাবেশে যোগ দিতে আসা নুর ইসলাম সরদার জানান, তিনি নিজের পেজে লাইভ দেওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু কোনোভাবেই সেটি সম্ভব হচ্ছিল না। পরে খোঁজ নিয়ে জানলাম-ব্রডব্যান্ড ইন্টারনেটে কোনো সমস্যা ছিল না।

এদিকে, মোবাইল অপারেটরদের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা আজ শনিবার সন্ধ্যায় জানান, আজ দুপুর ১টার পর বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে ই-মেইল নির্দেশনায় খুলনায় থ্রি-জি ও ফোর-জি ইন্টারনেট সার্ভিস সাময়িক বন্ধ রাখতে বলা হয়েছে।

তবে এমন নির্দেশনার বিষয়টি অস্বীকার করেছেন বিটিআরসির ভাইস-চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র।

তিনি বলেন, ‘যদি কোনো কারিগরি ত্রুটি না থেকে থাকে, তাহলে বিটিআরসি থেকে এমন নির্দেশনা দেওয়া হয়েছে বলে আমার জানা নেই।’

এ বিষয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ‘এ সম্পর্কে আমার কিছু জানা নেই। কোনো কারিগরি ত্রুটি হয়ে থাকতে পারে।’

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির