,

ইরানি নির্মাতার বিরুদ্ধে উকিল নোটিশ পাঠালেন অনন্ত জলিল

news-image

বিনোদন ডেস্ক : চিত্রনায়ক অন্তত জলিলের বিগ বাজেটের সিনেমা ‘দিন: দ্য ডে’নিয়ে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছিল ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। এবার এ সিনেমা ঘিরে ইরানি নির্মাতার বিরুদ্ধে উকিল নোটিশ পাঠাইছেন অনন্ত জলিল। সম্প্রতি ইরানি নির্মাতাকে এ নোটিশ পাঠান তিনি।

চলতি বছরের গত আগস্টে অন্তত জলিলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়ে ইনস্টাগ্রামে এক পোস্ট করেন এই নির্মাতা। পোস্টে তিনি অনন্তর বিরুদ্ধে চুক্তিভঙ্গের নানা অভিযোগ করেন। একইসঙ্গে তেহরানে অভিযোগ নিবন্ধন ও বাংলাদেশের আদালতে মামলা করার হুমকি দেন তিনি।

ইনস্টাগ্রাম পোস্টে পরিচালক লিখেছিলেন, ‘অনন্ত জলিল আমাদের সঙ্গে চুক্তি এবং প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন। তিনি আমাদের অর্ধেক প্রযোজিত ছবি নষ্ট করে দিয়েছেন। ডে (রুজ) ছবিটি নিয়ে চুক্তিতে যেসব পরিকল্পনা করা হয়েছিল, তার কিছুই ঘটেনি। তিনি তার মতো করে ছবিটি প্রযোজনা চালিয়েছেন তার কন্টেন্ট, পরিচালনা দিয়ে। এটা সরাসরি আমাদের প্রধান চুক্তির লঙ্ঘন। অথচ আমি এই প্রযোজনার প্রধান প্রযোজক।’

উল্লেখ্য, গত ঈদুল আজহায় দেশের সিনেমা হলে মুক্তি পায় অনন্ত জলিল-বর্ষা অভিনীত সিনেমা ‘দিন: দ্য ডে’। এতে তাদের পাশাপাশি ইরান, আফগানিস্তান, তুরস্কসহ বিভিন্ন দেশের শিল্পীরা অভিনয় করেছেন।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯