,

বাড়িতে ধসে পড়ল বিমান, সব আরোহী নিহত

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যে গতকাল শুক্রবার সন্ধ্যা নাগাদ এক বাড়ির ওপর একক ইঞ্জিন বিশিষ্ট বিমান বিধ্বস্ত হয়েছে। এতে ওই বিমানে থাকা সব আরোহী নিহত হয়েছেন। দেশটির কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। সিএনএনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

শুক্রবার এক আপডেটে শহরের কর্মকর্তারা জানান, বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত আরোহীদের সংখ্যা জানানো হয়নি। যদিও যৌথ পরিবারের বাড়ির ওপর বিমান বিধ্বস্তের ঘটনায় ওই বাড়ির কিছু অংশ পুড়ে যায়। তবে যৌথ পরিবারের ভবনের কেউ আহত হন নি।

তবে কর্মকর্তাদের পক্ষ থেকে বলা হয়েছে, দুর্ভাগ্যবশত বিমানের সবাই নিহত হয়েছেন। কর্মকর্তারা বিমান বিধ্বস্তের ঘটনাকে দুর্ঘটনা বলে উল্লেখ করেছেন।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন সিএনএনকে জানিয়েছে, শুক্রবার সন্ধা ৭ টার আগে এই বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। তারা এই ঘটনার তদন্ত করছে বলে জানিয়েছে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির