,

ফরিদপুরে ফের কুমির আতঙ্ক

news-image

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের পদ্মার চরে ফের কুমির আতঙ্ক দেখা দিযেছে। আজ শনিবার ভোরে সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের মুনসুরাবাদ গ্রামে এক গৃহবধূ কুমিরের কামড়ের শিকার হয়েছেন বলে জানা গেছে। পারুলী বেগম নামের ওই নারীকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হযেছে।

এর আগে গত বছর একই স্থান থেকে বড় আকারের একটি কুমির ধরা পড়েছিল। সেই কুমিরটিকে বন বিভাগ খুলনায় নিযে যায। এদিকে, কুমিরের কামড়ে একজন আহত হওয়ার খবরে এলাকায় ফের আতঙ্ক বিরাজ করছে।

আহত গৃহবধূ পারুলী বেগম বলেন, ফজর নামাজের পর হাঁস-মুরগির ছোটাছুটির শব্দ শুনে তিনি ঘর থেকে বের হন। এরপর তিনি ঘর থেকে বের হলে কুমির তার হাত ও পায়ে কামড় দেয়। পরে তার চিৎকার তার স্বামী এসে বাঁশ দিযে কুমিরকে পেটাতে থাকে। পরে কুমিরটি বাড়ির পাশের বড় একটি দীঘিতে নেমে যায়।

নর্থ চ্যানেল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়াররম্যান মোস্তাকুজ্জামান বলেন, বিষয়টি জেলা প্রশাসক ও বন বিভাগের খুলনা রেঞ্জেরে কর্মকর্তাদের জানানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড