,

বহির্বিশ্বের তুলনায় দেশে দ্রব্যমূল্য বাড়েনি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

news-image

বাঘা (রাজশাহী) প্রতিনিধি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, ‘বহির্বিশ্বে দ্রব্যমূল্য বেড়েছে। সেই তুলনায় বাংলাদেশে তেমন বাড়েনি। যদি দাম বাড়েও, ধৈর্য্যের সঙ্গে মোকাবিলা করতে হবে। কারণ একটি কুচক্রী মহল এসব নিয়ে পানি ঘোলা করার চেষ্টা করছে।’

রাজশাহীর বাঘা উপজেলার হরিপুর উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত চারতলা একাডেমিক ভবন উদ্বোধন অনুষ্ঠানে শুক্রবার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘দেশকে এগিয়ে নিতে শিক্ষার ভূমিকা অপরিসীম। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ এশিয়ার মধ্যে একটি উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছে। এ সুযোগ কাজে লাগাতে হবে।’

দ্রব্যমূল্য নিয়ে যারা ষড়যন্ত্র করছে, তাদের বিরুদ্ধে সোচ্চার হতে নেতাকর্মীদের নির্দেশ দিয়ে তিনি বলেন, ‘যারা দুর্নীতি করবে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না।’

হরিপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আতাহার আলীর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মাহাবুবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জুয়েল আহমেদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আল ফর রহমান। উপস্থিত ছিলেন আড়ানী ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক এনামুল হক, আড়ানী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিবন আহমেদ বাপ্পিসহ দলের নেতারা।

পরে জুমার নামাজ শেষে বাঘা শাহী মসজিদের ওজু খানা উদ্বোধন এবং সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার প্রয়াত আবদুল খালেকের দোয়া মাহফিলে অংশ নেন প্রতিমন্ত্রী।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯