,

৬ বছর পর ধারাবাহিক নাটকে ফিরলেন চাঁদনী

বিনোদন প্রতিবেদক : দীর্ঘ ছয় বছর পর ধারাবাহিক নাটকের অভিনয়ে ফিরে এলেন মেহবুবা চাঁদনী। বর্তমানে ‘ফ্যামিলি ডিসটেন্স’ নামের এক ধারাবাহিক নাটকে অভিনয় করছেন তিনি। সর্বশেষ ২০১৬ সালে ‘হাউস ওয়াইফ’ ধারাবাহিক নাটকে দেখা গিয়েছিল তাকে।

দীর্ঘদিন পর ধারাবাহিক নাটকে ফেরার প্রসঙ্গে সংবাদমাধ্যমকে চাঁদনী বলেন, ‘পরিবার নিয়ে নাটকটির (ফ্যামিলি ডিসটেন্স) ঘটনা। তাই অভিনয় করছি। কারণ, এখন গতানুগতিক যেসব নাটক হচ্ছে, সেখানে পরিবারকেন্দ্রিক গল্পের তেমন কোনো নাটক বা ধারাবাহিক নাটক নেই। কিন্তু আমাদের দর্শক এই পরিবারকেন্দ্রিক গল্পগুলো পর্দায় দেখতে চান।’

নাটকটিতে অভিনয় তথা ধারাবাহিক নাটকের অভিনয়ে ফিরে আসার ব্যাপারে চাঁদনী বলেন, ‘নতুন করে যেন আগের মতো পরিবারকেন্দ্রিক নাটক ফিরে আসে সেই আশা ও প্রত্যাশাতে সবার সঙ্গে কাজটি করা। চরিত্রটি ভালো লেগেছে। যে কারণে কাজটি করা। না হলে নাটকটি আমি করতাম না। আমরা চাই, পারিবারিক গল্পের নাটক আরও বেশি হোক।’

নাটকে চাঁদনীকে চিকিৎসকের চরিত্রে দেখা যাবে। নাটকটিতে আরও অভিনয় করেছেন আবুল হায়াত, ডলি জহুর, জলি মল্লিক, সাবেরী আলম, শাহেদ আলী প্রমুখ। এটি পরিচালনা করেছেন হাসান জাহাঙ্গীর। আগামী নভেম্বরে সপ্তাহে তিন দিন বৈশাখী টেলিভিশনে প্রচার হবে ‘ফ্যামিলি ডিসটেন্স’।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড