,

মোটরসাইকেল থেকে পড়ে নারী নিহত

news-image

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় মোটরসাইকেল থেকে পড়ে আনোয়াো খানম আনু (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নারীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার ভজনপুরে ডিগ্রি কলেজের সামনে মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত আনোয়ারা খানম আনু তেঁতুলিয়া উপজেলার শালহান বাজার এলাকার জহির রায়হানের স্ত্রী।

স্থানীয় ও পুলিশ জানায়, আজ সকালে শালবাহানের বাড়ি থেকে স্বামীর মোটরসাইকেল যোগে দিনাজপুরের যাবার পথে ভজনপুরের কলেজ গেটের সামনে কুকুরের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলের পিছনে বসা ওই নারী মোটর সাইকেল থেকে রাস্তায় পড়ে যান। এতে মাথায় আঘাত পেলে স্থানীয়রা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির