,

নতুন করে করোনা মহামারীর আশঙ্কা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

news-image

অনলাইন ডেস্ক : মহামারীর ঝড়-ঝাপটা সামলে আবার স্বাভাবিক জীবনে ফিরেছে গোটা বিশ্ব। অনেকটাই থিতু হয়েছে করোনাভাইরাসের দাপট। ক্রমশ নিম্নমুখী সংক্রমণ। এমন পরিস্থিতিতে বছর শেষের আগে আবার অশনি সঙ্কেত দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

কয়েকটি দেশে করোনার আরও একটা ঢেউ আছড়ে পড়তে পারে। এমন আশঙ্কাপ্রকাশ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন।

করোনার প্রজাতি ওমিক্রনের উপপ্রজাতি ‘এক্সবিবি’ নিয়েই মাথাব্যথা বিশ্ব স্বাস্থ্য সংস্থার। এই উপপ্রজাতির হানাতেই করোনার আরও একটা ঢেউয়ের সম্ভাবনা দেখছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনার এই উপপ্রজাতি মারাত্মক হবে কি না, সে ব্যাপারে এখনও কোনও তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন সৌম্যা।

করোনার এই উপপ্রজাতি সম্পর্কে সৌম্যা বলেছেন, ‘ওমিক্রনের তিনশোটিরও বেশি উপপ্রজাতি রয়েছে। এই মুহূর্তে যেটি ঘিরে উদ্বেগ, সেটি হল এক্সবিবি। এটা অ্যান্টিবডির কার্যকারিতাকে ছাপিয়ে যেতে পারে। তাই এই সংক্রমণের জেরে আরও একটা করোনার ঢেউ আমরা দেখতে পারি’।

তবে ভাইরাস প্রতিরোধে গোটা পরিস্থিতির উপর নজরদারি চালানো হচ্ছে বলে জানিয়েছেন সৌম্যা। তিনি বলেছেন, ‘বিভিন্ন দেশে করোনা পরীক্ষার হার কমেছে। গত কয়েক মাসে নজরদারিও কমেছে। আমাদের পরিস্থিতির উপর নজর রাখতে হবে’। তিনি আরও বলেছেন, ‘আমরা বলতে পারি না যে, অতিমারি শেষ হয়ে গিয়েছে। তাই সমস্ত রকম সাবধানতা মেনে চলা দরকার। একটাই ভাল ব্যাপার যে, আমাদের কাছে টিকা রয়েছে’।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির