,

আংশিক সূর্যগ্রহণ ২৫ অক্টোবর, দেখা যাবে বাংলাদেশ থেকেও

news-image

নিজস্ব প্রতিবেদক : আগামী মঙ্গলবার (২৫ অক্টোবর) আংশিক সূর্যগ্রহণ ঘটবে। আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের জলবায়ু মহাশাখা এ তথ্য জানিয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক মহা. আছাদুর রহমান জানান, গ্রহণটি শুরু হবে বাংলাদেশ সময় মঙ্গলবার দুপুর ২টা ৫৮ মিনিট ৩০ সেকেন্ডে। সর্বোচ্চ গ্রহণ হবে বিকেল ৫টা ১২ সেকেন্ডে। আর গ্রহণ শেষ হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ২ মিনিট ১২ সেকেন্ডে।

আবহাওয়া অধিদপ্তরের জলবায়ু মহাশাখা জানিয়েছে, আকাশ পরিস্কার থাকলে বাংলাদেশ থেকে গ্রহণটির প্রথম অংশ সূর্যাস্ত পর্যন্ত আংশিকভাবে দেখা যাবে। এই গ্রহণ ঢাকা বিভাগে বিকেল ৪টা ৪৯ মিনিট ৩০ সেকেন্ডে শুরু হয়ে ৫টা ২৪ মিনিট ১২ সেকেন্ডে শেষ হবে। ময়মনসিংহে ৪টা ৪৮ মিনিট ১৮ সেকেন্ডে শুরু হয়ে ৫টা ২৩ মিনিটে শেষ হবে। চট্টগ্রামে ৪টা ৪৪ মিনিট ১৮ সেকেন্ডে শুরু হয়ে ৫টা ২০ মিনিটে শেষ হবে। সিলেটে ৪টা ৪২ মিনিট ১৮ সেকেন্ডে শুরু হয়ে শেষ হবে ৫টা ১৭ মিনিট ৬ সেকেন্ডে শেষ হবে। খুলনায় ৪টা ৫৪ মিনিট ৬ সেকেন্ডে শুরু হয়ে ৫টা ২৮ মিনিট ৩৬ সেকেন্ডে শেষ হবে। বরিশালে ৪টা ৫০ মিনিট ৩৬ সেকেন্ডে শুরু হয়ে ৫টা ২৫ মিনিট ১৮ সেকেন্ডে শেষ হবে। রাজশাহীতে ৪টা ৫৫ মিনিট ৪২ সেকেন্ডে শুরু হয়ে ৫টা ৩০ মিনিট ১৮ সেকেন্ডে শেষ হবে এবং রংপুরে গ্রহণ শুরু হবে ৪টা ৫২ মিনিট ৬ সেকেন্ডে, ৫টা ২৬ মিনিট ৪৮ সেকেন্ডে গ্রহণ শেষ হবে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির