,

পরিবহন ধর্মঘটের বিষয়ে জানে না বিআরটিএ

news-image

নিজস্ব প্রতিবেদক : খুলনা ও বাগেরহাটে দুই দিনের ‘পরিবহন ধর্মঘটের’ কারণে সীমাহীন ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। তবে এ বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার।

শুক্রবার (২১ অক্টোবর) সকালে বনানীর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান কার্যালয়ে এ কথা বলেন বিআরটিএ চেয়ারম্যান।

বিরোধী রাজনৈতিক দলগুলো সমাবেশ যেখানেই সমাবেশ করে, সেখানে প্রায়ই দেখা যাচ্ছে গণপরিবহন বন্ধ করে দেওয়া হয়। বিআরটিএ কোনো রাজনৈতিক দলের সিদ্ধান্ত বাস্তবায়ন করছে কি না— জানতে চাইলে সংস্থাটির চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার বলেন, গণপরিবহন বন্ধের বিষয়ে আনুষ্ঠানিকভাবে আমাদের কিছু জানা নেই। কেউ আমাদের কাছে কোনো দাবি-দাওয়াও জানায়নি। এ ছাড়া পরিবহনের মালিক-শ্রমিকরা আমাদের জানিয়ে ধর্মঘট করে না।

এসময় অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আইন সবার জন্য সমান। সবাইকে তা মেনে চলতে হবে। ১৭ কোটি মানুষের জন্য আমাদের এনফোর্সমেন্টে অত জনবল নেই। আমরা প্রত্যেকে যদি আইন মেনে চলি তাহলে এখানে আর এনফোর্সমেন্টের প্রয়োজন হয় না। এরপরেও এনফোর্সমেন্টের প্রয়োজন রয়েছে, যারা আইন না মানে তাদের শাস্তি দেওয়ার জন্য। আমাদের বিআরটিএর ম্যাজিস্ট্রেট সপ্তাহে ছয় দিনে মোবাইল কোর্ট পরিচালনা করে। এর বাইরে জেলা প্রশাসকরাও করে। পুলিশ সদস্যাও কিন্তু রাস্তাঘাটে ব্যবস্থা নিচ্ছে।

তিনি বলেন, পথচারীরা জেব্রা ক্রসিং ব্যবহার করে না, ফুটওভার ব্রিজ ব্যবহার করেন না। আর এজন্যই দুর্ঘটনাগুলো ঘটছে।

 

এ জাতীয় আরও খবর

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

সরকারি চাকরীজীবীরা কাজের সঙ্গে চুরিও করে: পরিবেশমন্ত্রী

হাম উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু