,

যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ নারীকে ধর্ষণের অভিযোগে আ.লীগ নেতা গ্রেপ্তার

news-image

যুক্তরাষ্ট্র প্রতিনিধি : কৃষ্ণাঙ্গ নারীকে ধর্ষণের অভিযোগে যুক্তরাষ্ট্রের বোস্টনের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছেন আদালত। ওই নেতার নাম আসিফ আহমেদ চৌধুরী ওরফে আসিফ বাবু (৬২)। তার বিরুদ্ধে ধর্ষণসহ গুরুতর অভিযোগের পাশাপাশি শ্বাসরোধের অভিযোগও রয়েছে।

গত ১৪ অক্টোবর ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের সালেম শহরের সুপিরিয়র কোর্টের বিচারক টমাস ড্রেচসলার এ রায় দেন। অভিযুক্ত নেতার দেশের বাড়ি চট্টগ্রাম জেলার পাহাড়তলী থানার কাটতলী গ্রামে।

আসিফ বাবু বোস্টন সংলগ্ন মেডফোর্ডের বাসিন্দা ও নিউ ইংল্যান্ডের বোস্টন ভিত্তিক বাংলাদেশ অ্যাসোশিয়েশন অব নিউ ইংল্যান্ডের (বেইন) সাবেক সভাপতি। তিনি বোস্টনে দুগ্রুপে বিভিক্ত নিউ ইংল্যান্ড (বোস্টন) আওয়ামী লীগ গ্রুপের সহ-সভাপতি।

আদালত সূত্রে জানা গেছে, ধর্ষণের ঘটনায় বিচারিক কাজ শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন দেশটির আদালত। আগামী ৮ নভেম্বর আসিফ বাবুকে দোষী সাব্যস্ত করে চূড়ান্ত দণ্ডাদেশ দেওয়া হবে।

জানা যায়, আসিফ বাবুকে সালেম সিটির একজন কৃষ্ণাঙ্গ নারীর ওপর অশ্লীল আক্রমণ এবং ব্যাটারির জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে। ওই নারী দুবছর আগে ভাড়ার জন্য একটি রুমের জন্য তার সঙ্গে যোগাযোগ করেছিলেন। ভুক্তভোগী নারী জানান, মহামারির কারণে চাকরি হারানোর পর বাসা ভাড়া দিতে অক্ষম হয়ে পড়েন তিনি। তাই সালেম শহরের ফেডারেল স্ট্রিটে জরুরি আশ্রয়কেন্দ্রে বাস করছিলেন তিনি। আশ্রয়কেন্দ্রে থাকাকালীন তিনি মেডফোর্ডে থাকার জন্য একটি বাসা খুঁজছিলেন।

বিচারকদের কৃষাঙ্গ নারী বলেন, ‘চাকরি হারালেও একটি একক রুমে থাকার সামর্থ্য ছিল আমার। তাই আমি আসিফ বাবুর ফেসবুক মার্কেটপ্লেসে বাসা ভাড়ার বিজ্ঞাপন দেখে সাড়া দেই এবং রুমটি নেওয়ার পরিকল্পনা করি।’

এদিকে, কিছুদিন পরে আসিফ বাবু সালেমের ওই মহিলার সঙ্গে দেখা করার পরিকল্পনা করেছিলেন যাতে তিনি ভাড়া চুক্তিতে সই করতে পারেন। ওই বৈঠকের সময় অশ্লীল আক্রমণ ও হামলা করেন বাবু।

সালেম শহরের পুলিশ অফিসার জোনাথন স্প্রিংগার বলেন, ‘আমি প্রথম আশ্রয়কেন্দ্রে পৌঁছাই এবং দরজার কাছে আসিফ বাবুকে মহিলার সঙ্গে ঝগড়া করতে দেখি। পরে দুজনকে আলাদা করি।’

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির