,

খুলনায় গয়েশ্বরের অবস্থান নেওয়া বাড়িতে তল্লাশি

news-image

নিজস্ব প্রতিবেদক : খুলনায় বিএনপির এক নেতার বাড়িতে সাদা পোশাকে এসে তল্লাশি চালিয়ে ১০-১২ জন নেতাকর্মীকে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আজ বৃহস্পতিবার রাত ৯টার দিকে তল্লাশির সময় তিনি সেই বাড়িতেই অবস্থান করছিলেন।

খুলনা বিএনপির বিভাগীয় গণসমাবেশের প্রধান উপদেষ্টা গয়েশ্বর চন্দ্র রায় দাবি করেন, সাদা পোশাকে পুলিশের সদস্যরা এসে তার দলের নেতাকর্মীদের তুলে নিয়ে গেছে। তাদের সঙ্গে পিস্তল ও ওয়াকিটকি ছিল।

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘নেতাকর্মীদের ভয় দেখাতেই এভাবে বাড়িতে তল্লাশি চালানো হয়েছে। সরকারের এ ধরনের কর্মকাণ্ডে বিএনপি নেতাকর্মীরা ভীত নয়। যেকোনো মূল্যে খুলনার সমাবেশ সর্বাত্মকভাবে সফল করা হবে।’

আগামী শনিবার খুলনায় আয়োজিত বিএনপির গণসমাবেশে যোগ দিতে আজ দুপুরে ঢাকা থেকে নগরীতে যান গয়েশ্বর চন্দ্র রায়। তিনি খুলনার সোনাডাঙ্গা ক্রস রোড পশ্চিম বানিয়া খামারে বিএনপির এক নেতার বাড়িতে অবস্থান করছেন। এই বাড়িতে রাতে থাকবেন তিনি, সেখান থেকেই গণসমাবেশে অংশ নেবেন। সেখানেই রাতে তল্লাশি হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?