,

ভয়ানক অগ্নিকাণ্ড মসজিদে, নিমেষে ধসে পড়ল বিশালাকার গম্বুজ

news-image

অনলাইন ডেস্ক : আগুনের লেলিহান শিখা মসজিদের গম্বুজ ভেদ করে বেরিয়ে আসছে। সঙ্গে কালো ধোঁয়া। কয়েক সেকেন্ডের মধ্যেই সাদা গম্বুজটা আগুনের গ্রাসে চলে গেল। তার পরই ধসে পড়ল গোটা গম্বুজটি। ভয়ানক সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

ঘটনাটি ঘটেছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার জামি মসজিদে। স্থানীয় সূত্রে খবর, মসজিদে বেশ কিছু দিন ধরে মেরামতির কাজ চলছিল। বুধবার সকালে স্থানীয় বাসিন্দারা দেখতে পান গম্বুজ থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে। সঙ্গে সঙ্গে তারা মসজিদ কর্তৃপক্ষকে সতর্ক করে দেন। খবর দেওয়া হয় দমকলেও। কিন্তু তত ক্ষণে আগুন ছড়িয়ে পড়ে গোটা গম্বুজে।

স্থানীয় সূত্রে খবর, মসজিদে আগুন লাগার ঘটনা ঘটতেই আশপাশের এলাকা খালি করে দেওয়া হয়। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছিল গোটা এলাকা। তার মধ্যেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বিশালাকার সেই গম্বুজ। সঙ্গে সঙ্গে চারপাশে ধুলোয় ভরে যায়। তবে এই ঘটনায় কেউ হাতাহত হননি বলে স্থানীয় প্রশাসন সূত্রে দাবি করা হয়েছে।

গাল্ফ টুডে-র প্রতিবেদন অনুযায়ী, মেরামতির কাজে যারা যুক্ত ছিলেন তাদের আটক করেছে পুলিশ। জানার চেষ্টা চলছে কীভাবে আগুন লেগেছিল। তবে এই প্রথম নয়, ২০ বছর আগেও এই মসজিদে আগুন লেগেছিল। ঘটনাচক্রে, সেই অগ্নিকাণ্ডও ঘটেছিল মেরামতির কাজের সময়!

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড