,

বিশ্বের সবচেয়ে বেশি ওজনের মাছ ধরা পড়ল পর্তুগালে

news-image

অনলাইন ডেস্ক : বিশাল আকার। দেখলে যে কেউ ঘাবড়ে যাবেন! যেন কোনও দৈত্যাকার সামুদ্রিক প্রাণী। তবে জানলে অবাক হবেন, এটি আদতে একটি মাছ। হ্যাঁ, বিশ্বের সবচেয়ে বেশি ওজনের মাছটি ধরা পড়েছে পর্তুগালে। সে দেশের আজোরেস দ্বীপপুঞ্জে উদ্ধার করা হয়েছে এই বিশালাকার মাছটি। যার ওজন প্রায় তিন টন।

এই ‘বনি ফিশ’টিই এখনও পর্যন্ত বিশ্বের সবচেয়ে বেশি ওজনের মাছ বলে চিহ্নিত হয়েছে। গবেষকরা জানাচ্ছেন, গত বছরের ডিসেম্বর মাসে আজোরেস দ্বীপপুঞ্জের ফয়েল দ্বীপে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল ওই মাছটি। গত বছর মাছটি উদ্ধার হলেও সম্প্রতি সে ব্যাপারে তথ্য প্রকাশ করা হয় ‘দ্য জার্নাল অফ ফিশ বায়োলজি’তে। তার পরই মাছটি সম্পর্কে নানা খবর প্রকাশ্যে আসে।

জানা গিয়েছে, মাছটি সানফিশ প্রজাতির। গবেষকরা জানিয়েছেন, সাগরে ২৯ হাজারেরও বেশি প্রজাতির ‘বনি ফিশ’ রয়েছে। পর্তুগালে যে মাছটি উদ্ধার করা হয়েছে, তার ওজন ২ হাজার ৭৪৪ কেজি। এর আগে এত ওজনের মাছ পাওয়া গিয়েছিল জাপানে। ১৯৯৬ সালে জাপানের কামোগাওয়াতে একটি বিশালাকার সানফিশ উদ্ধার করা হয়েছিল। যার ওজন ছিল ২ হাজার ৩০০ কেজি। এত দিন পর্যন্ত জাপানে উদ্ধার হওয়া মাছটিই বিশ্বের সবচেয়ে বেশি ওজনের মাছ হিসাবে পরিচিত ছিল। কিন্তু সেই রেকর্ড ভেঙে গেল এ বার।

পর্তুগালে উদ্ধার হওয়া মৃত মাছটিকে নিয়ে এখনও গবেষণা চালানো হচ্ছে। কোনও কিছুর ধাক্কায় মাথায় আঘাত লেগে মাছটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির