,

কবরস্থান থেকে কঙ্কাল চুরি, স্ত্রীকে ফেলে পালালেন স্বামী

news-image

নিজস্ব প্রতিবেদক : পঞ্চগড়ে কবরস্থান থেকে চুরি করা চারটি লাশের মাথার খুলিসহ কঙ্কাল উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার রাতে ওই ইউনিয়নের ভূল্লিপাড়া এলাকার অভিযুক্ত রিয়াজুলের বাড়ি থেকে এসব কঙ্কাল উদ্ধার করা হয়। এ ঘটনায় রিয়াজুল পালিয়ে গেলেও তার স্ত্রী কমল বানুকে (৩৮) আটক করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার সকালে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, সম্প্রতি দেবীগঞ্জ ও বোদা উপজেলার বেশকিছু কবরস্থান থেকে একাধিক কঙ্কাল চুরির ঘটনা ঘটে। বুধবার রাতে স্থানীয়দের মাধ্যমে পাওয়া খবরের ভিত্তিতে রিয়াজুলের বাড়িতে দেবীগঞ্জ থানা পুলিশ ও পঞ্চগড় গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযান চালায়। পরে বাড়ির একটি ট্রাঙ্কের ভেতর কালো ব্যাগে চারটি মাথার খুলিসহ শরীরের বিভিন্ন অংশের হাড়গোড় পাওয়া যায়। এ সময় রিয়াজুল পালিয়ে গেলেও তার স্ত্রীকে আটক করে পুলিশ।

এ বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল হোসেন বলেন, গতকাল বুধবার রাতে কঙ্কালসহ এক নারীকে আটক করা হয়েছে। এ নিয়ে আজ বৃহস্পতিবার সকালে পুলিশ সুপারের কার্যালয়ে বিস্তারিত জানিয়ে ব্রিফিং করা হবে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড