,

‘টালমাটাল যুক্তরাজ্য’, এবার স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

news-image

অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় বসার কয়েক সপ্তাহ পার করেছেন লিজ ট্রাজ। এরই মধ্যে পড়েছেন চরম বিপাকে। লড়ছেন গদি রক্ষার লড়াইয়ে। ক্ষমতায় টিকে থাকতে সম্প্রতি লিজ ট্রাজ তার ঘনিষ্ঠ অর্থমন্ত্রী কোয়াতেংকে বরখাস্ত করেন। এর রেশ কাটতে না কাটতেই পদত্যাগ করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রাভারম্যান।

বিবিসি বলছে, ‍সুয়েলা মাত্র ৪৩ দিন দায়িত্ব পালন করেছেন। দেশটির স্থানীয় সময় গতকাল বুধবার বিকালে ব্রাভারম্যান তার পদত্যাগপত্র জমা দেন।

সুয়েলা ব্রাভারম্যানের বলেছেন, নিজের ব্যক্তিগত ইমেইল থেকে পার্লামেন্টের সহকর্মীর কাছে একটি ‘অফিসিয়াল ডকুমেন্ট’ পাঠানোয় তিনি পদত্যাগ করেছেন। পদত্যাগপত্রে তিনি এই ইমেইল পাঠানোকে ‘প্রযুক্তিগত নিরাপত্তা বিধি লঙ্ঘনের’ অভিযোগ স্বীকার করেছেন। সেইসঙ্গে বলেছেন, আমি ভুল করেছি, আমি এর দায় স্বীকার করছি এবং পদত্যাগ করছি।

সুয়েলার পদত্যাগের কয়েক ঘণ্টার মধ্যে লিজের কার্যালয় থেকে নতুন স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ঘোষণা করা হয়েছে। বলা হয়েছে, ব্রাভারম্যানের উত্তরসূরি হচ্ছেন গ্রান্ট শ্যাপস। তিনি, কনজারভেটিভ দলের নেতা নির্বাচনের লড়াইয়ে ঋষি সুনাকের বড় সমর্থক ছিলেন।

সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনের আমলে গ্রান্ট শ্যাপস পরিবহণমন্ত্রী হিসেবে কাজ করেছিলেন। এরই মধ্যে গ্রান্ট ব্রিটিশ জনগণের জন্য যা নিরাপত্তা দরকার তা পূরণ করার অঙ্গীকার করেছেন।

লিজ ট্রাস গত মাসে সুনাককে হারিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। তবে দায়িত্ব নেওয়ার পরও তিনি দলীয় বিশৃঙ্খলা কমাতে পারেননি। উল্টো তা হুহু করেছে বেড়েছে। এর জেরে তাকে উৎখাতের চেষ্টাও শুরু হয়েছে। এরই মধ্যে বিভিন্ন জরিপে দেখা গেছে, লিজ ট্রাসের নিজ দলের বেশির ভাগ এমপিই তার পদত্যাগ চাচ্ছেন।

 

এ জাতীয় আরও খবর

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

সরকারি চাকরীজীবীরা কাজের সঙ্গে চুরিও করে: পরিবেশমন্ত্রী