,

ব্রাহ্মণবাড়িয়ার মজিদ, ট্রাইকো ও ভার্মি কম্পোস্ট উৎপাদনে স্বপ্ন বুনছেন সফলতার

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : এনএটিপি ফেজ-২ প্রকল্পের আওতায় ভার্মি ও ট্রাইকো কম্পোস্ট স্থাপন করে সফলতার স্বপ্ন বুনছেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর গ্রামের মজির আহম্মেদ। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ২০২১-২২ অর্থবছরে নজির একটি ভার্মি ও ট্রাইকো কম্পোস্ট প্রদর্শনী স্থাপন করেছিলেন। সফলতা পেয়ে তিনি বাণিজ্যিকভাবে বড় পরিসরে ট্রাইকো ও ভার্মি কম্পোস্ট উৎপাদন শুরু করেছেন। গড়ে তুলেছেন ফার্ম। বর্তমানে বছরে কয়েক লক্ষ টাকা আয় করছেন।
এটি সহজলভ্য হওয়ায় রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের প্রয়োজন হবে না। এর ব্যবহারে বিষমুক্ত ফসল উৎপাদন সম্ভব। বীজশোধনে ও মাটিবাহিত উদ্ভিদের রোগ দমনে কার্যকর ভূমিকা রাখে। এছাড়াও উদ্ভিদের বৃদ্ধি ও ফসল উৎপাদনে সহায়তা করে ট্রাইকোডার্মা। এর ব্যবহারে কৃষিতে উৎপাদন ব্যয় সাশ্রয় হয়। জমিতে কোন ক্ষতিকর প্রভাব পড়ে না। মাটির উর্বরা শক্তি বাড়ায়। যে কারণে এ সারের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে।
এই বিষয়ে মজিদ বলেন, এই সার বসতবাড়িতেই তৈরি করা যায়। তেমন কোনো খরচও নেই। সার তৈরির জন্য প্রয়োজন তিন ফুট ব্যাসের তিনটি ইট-সিমেন্টের রিং, যেগুলো পলিথিনের ওপর পরপর সাজিয়ে হাউজ তৈরি করতে হয়। এরপর পরিমাণমতো গোবর, কাঠের গুঁড়া, মুরগির বিষ্ঠা, কচুরিপানা, ছাই, নিমপাতা, ট্রাইকোডার্মা পাউডার, চিটাগুড়, ভুট্টা ভাঙা দিয়ে ভালোভাবে মেশাতে হয়। পরে মিশ্রণটি হাউজে দিয়ে পরিমাণমতো পানি দিতে হবে। এরপর হাউজটি একটি টিনের চালা দিয়ে ঢেকে দিতে হয়। মিশ্রণটি চার-পাঁচদিন পরপর ভালোভাবে নেড়ে দিতে হবে। তা না হলে গ্যাসের চাপে রিং ফেটে যেতে পারে। ৪০-৪৫ দিনের মধ্যেই সার তৈরি হয়ে ব্যবহারের উপযোগী হয়।এ পদ্ধতিতে রিং দিয়ে তৈরি হাউজের পাশে একটি ছোট গর্ত করে রাখতে হবে, যাতে হাউজ থেকে বের হওয়া লিসেট (তরল পদার্থ) সেখানে জমা হতে পারে। এ তরলই বালাইনাশক হিসেবে ব্যবহার করা হয়।
এ ব্যাপারে কৃষি কর্মকর্তা জগলুল হায়দার জানান, ভার্মি ও ট্রাইকো কম্পোস্ট স্থাপন করে সফল হয়েছেন তিনি। আমরা কৃষি অফিস থেকে তাকে বিভিন্ন সহযোগিতা করছি। এটি নবীনগরে প্রথম তাই এ ভার্মি ও ট্রাইকো কম্পোস্ট সম্পর্কে কৃষক ধারণা দিচ্ছি। তিনি সফল হয়েছেন অন্যরাও এগিয়ে এলে সফলতা পাবে। তিনি আরো বলেন, ধন্যবাদ জানাই এ ধরনের উদ্যেক্তাদের।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না